Friday, May 15, 2026

কারাবাসের বর্ষপূর্তি, এখনও কেন ছাড়া পেলেন না সুমন?

Date:

Share post:

আইকোর চিট ফান্ড কান্ডে সাংবাদিক সুমন চট্টোপাধ্যায়ের গ্রেফতারির একবছর হয়ে গেল। ভুবনেশ্বরে আছেন সুমন। জেলে অথবা হাসপাতালে। কিন্তু তাঁর বন্দিদশা নিয়ে মিডিয়ামহলে জোর কৌতূহল। কেন এতদিনেও জামিন হল না?

একটি সূত্র বলছে, এবার খুব শিগগির জামিন হয়ে যাবে সুমনের। নতুন বছরের গোড়াতেই তিনি মুক্ত হবেন। অন্য একটি সূত্র বলছে, যেহেতু একাধিক মামলা তাঁর বিরুদ্ধে দেওয়া হয়েছে বা হচ্ছে, তাই পরিস্থিতি জটিল। তদন্তকারীরা বলছেন এই চিট ফান্ডের টাকা বিদেশে ব্যবহারের অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, আরেক সাংবাদিক কুণাল ঘোষও বন্দি ছিলেন। কিন্তু তাঁর ক্ষেত্রে রাজনৈতিক ঝগড়া প্রকট ছিল। তারপর তাঁকে গ্রেপ্তার করে রাজীবকুমারের পুলিশ। সেই প্যাঁচালো নথিপত্রেই তিনি কেন্দ্রীয় এজেন্সির কাছে নাজেহাল হয়েছেন। কিন্তু সুমনের ক্ষেত্রে কোনোরকম রাজনৈতিক ঝগড়া বা কারণের প্রশ্ন ছিল না। তাহলে সুমন এমন কী করলেন যে বছর ঘুরে গেলেও জামিন পাচ্ছেন না?

সিবিআই মনে করছে সুমন একাধিক জায়গায় এই টাকা ব্যবহার করেছেন। সেই সূত্রে এখন কারা সুমনের সঙ্গে দেখা করতে যাচ্ছেন বা যোগাযোগ রাখছেন, সব তথ্য রাখছেন তদন্তকারীরা। চিটফান্ডের টাকা তাদের মাধ্যমেও ব্যবহার হয়েছে কিনা, তেমন হলে তলব করে তদন্ত হবে।

সূত্রের খবর, সুমন ভুবনেশ্বর জেলে নয়। চিকিৎসার কারণে একটি বেসরকারি হাসপাতালে আছেন। এর যাবতীয় খরচ দেওয়ার কথা ব্যক্তিগতভাবে সুমনেরই।

সুমনের ঘনিষ্ঠমহল সূত্রে খবর, জামিনের লক্ষ্যে আবার আইনি পদক্ষেপের প্রক্রিয়া চলছে।

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...