Monday, May 18, 2026

রাজ্যপালের সঙ্গে যোগাযোগ রাখবেন পার্থ

Date:

Share post:

রাজ্যপালের চিঠি, পাল্টা মুখ্যমন্ত্রীর চিঠি। যার নিট ফল, এবার থেকে যে কোনও বিষয়ে প্রয়োজন হলে রাজ্যপালের সঙ্গে যোগাযোগ রাখবেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শিক্ষামন্ত্রী শনিবার নিজেই এ কথা জানান।

শিক্ষামন্ত্রী জানান, মুখ্যমন্ত্রীর চিঠি ওঁর চিঠি গোপন বিষয় ছিল। উনি সেটা ট্যুইট করে জানিয়েছেন। ভাল কথা। উনি সম্মানীয় মানুষ এসব করতে ভালবাসেন। মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় বলেছেন, আপনি আমার সঙ্গে বসতে চেয়েছেন। এটা সম্ভব নয়। তবে আমি মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে নির্দেশ দিয়েছি বিষয়টি দেখতে। যে সমস্ত বিষয় আপনি তুলেছেন, সেই সমস্ত বিষয়গুলি তিনি সংশ্লিষ্ট দফতরের সঙ্গে কথা বলে আপনার সঙ্গে যোগাযোগ রাখবেন। যদি কোথাও উভয়েরই মনে হয়, শিক্ষামন্ত্রীর আপনার সঙ্গে দেখা করা উচিত তাহলে তিনি দেখা করবেন, আলোচনা করবেন। আর রাজ্যপালের ট্যুইটে গণতন্ত্র প্রসঙ্গে পার্থ বলেন, গণতন্ত্রের ব্যাখ্যা ভারতবর্ষে এক একজনের কাছে এক একরকম। মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের গণতন্ত্রে বিশ্বাস করেন।

Related articles

ব্রাউন সুগার পাচার বিজেপি জেলা সভাপতির ছেলের! গ্রেফতার ত্রিপুরায়

একদিকে বাংলায় বিজেপির নেতারা সীমান্ত নিরাপত্তায় মাঠে নেমে কাজ করা শুরু করেছেন। অন্যদিকে বিজেপি শাসিত রাজ্যগুলিতে সীমান্ত অনুপ্রবেশে...

ভোটের পরেও সন্ত্রাস কোচবিহারে! যুব তৃণমূল নেতার বাড়িতে হামলা, রেহাই পেল না শিশুকন্যাও 

ভোট লুট করে নির্বাচনে জেতার পর থেকেই বিজেপির সন্ত্রাস চলছে রাজ্যজুড়ে। নির্মমভাবে মারা হচ্ছে তৃণমূল নেতাদের, ভাঙচুর করা...

সুইডেনে বাঙালি অভ্যর্থনায় আপ্লুত মোদি: বাংলায় জানালেন খুশির খবর

কাজ অথবা পড়াশোনার টানে বাংলার মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্তে যে ছড়িয়ে রয়েছে, তা বলা বাহুল্য। আগে বিদেশ সফরে...

‘বাংলা বুলডোজারের রাজনীতিতে বিশ্বাস করে না’! হকার উচ্ছেদ ইস্যুর প্রতিবাদে সরব তৃণমূল নেত্রী

রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই বেআইনি নির্মাণ ও দখলদারি উচ্ছেদে কড়া পদক্ষেপ করতে শুরু করেছে নতুন বিজেপি সরকার। গত...