Friday, June 26, 2026

ভোটের আগে কল্পতরু কলকাতা পুরসভা,৩ কাঠা জমিতে বাড়ি করতে লাগবে না প্ল্যান

Date:

Share post:

কলকাতা পুরসভার ভোট দোরগড়ায়৷ তার আগে কল্পতরু হয়ে উঠলো কলকাতা পুরসভা।

এবার সাধারন মানুষ বাড়ি তৈরিতে ‘মেগা-ছাড়’ পেতে চলেছে৷ কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম সোমবার জানিয়েছেন, এখন থেকে ৩ কাঠা জমিতে বাড়ি তৈরি করতে লাগবে না কোনও বিল্ডিং প্ল্যান। শুধু তাই নয়, ২০০ স্কোয়ার মিটার জমিতে বাড়ি তৈরিতেও লাগবে না কোনও প্ল্যান। অনলাইনে আন্ডারটেকিং দিলেই মিলবে ছাড়পত্র। সেইসঙ্গে দিতে হবে কেবল লাইসেন্স বিল্ডিং সার্টিফিকেট ও স্যাংশন ফি। তবে ৩ কাঠা হোক বা ২০০ স্কোয়ার মিটার জমিতে সর্বোচ্চ G+2 বাড়ি তৈরির অনুমোদন দেওয়া হবে। তার চেয়ে বেশি তলা তৈরি করা যাবে না। আইন ভাঙলে সেই দায় চাপবে লাইসেন্স বিল্ডিং সার্ভেয়ারের উপর।

ছোট জমিতে বাড়ি তৈরির ক্ষেত্রে বিল্ডিং প্ল্যানে আটকে যায় অনেকের স্বপ্নই। পুর-ভোটের মুখে ছোট বাড়ির ক্ষেত্রে সেই আশঙ্কা দূর করার চেষ্টায় নামল পুরসভা।
পুরসভা সূত্রের খবর, এর আগে ২০১৪ সালে বাড়িতে বসেই অনলাইনে পুরসভা থেকে বিল্ডিং প্ল্যান অনুমোদন করানোর সুবিধা চালু করেছিল কলকাতা পুরসভা৷

 

পুরসভার দাবি, অনলাইন ব্যবস্থা চালু হওয়ায় বাড়ি তৈরির অনুমতি নেওয়ার জন্য আর আগের মতো পুর অফিসে ধরনা দিতে হয় না৷ মানুষের হয়রানি অনেকটাই কমেছে। দাবি, বাড়ির নকশা অনুমোদনকে কেন্দ্র করে বিল্ডিং বিভাগে যে সব অনিয়মের অভিযোগ শুনতে পাওয়া যায়, তাতেও লাগাম পরানো গেছে অনেকটাই। তবে এবার বিল্ডিং প্ল্যান ছাড়াই যেভাবে ছোট বাড়ি তৈরির অনুমতি দেওয়ার কথা জানিয়েছে পুরসভা, তাতে রাজনৈতিক মহলের ধারনা, পুরসভা এবং বিধানসভা ভোটের আগে মধ্যবিত্তদের খুশি করতেই এই সিদ্ধান্ত নিলো তৃণমূল নিয়ন্ত্রিত কলকাতা পুরসভা৷

Related articles

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...

বিশ্ববাজারে বিরাট পতন, ভারতে কমছে না পেট্রোল-ডিজেলের দাম, ভ্রুক্ষেপ নেই কেন্দ্রের

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বিরাট পতন! অথচ দেশে পেট্রোল-ডিজেলের(Petrol Diesel )দাম কমার লক্ষণ নেই! শুক্রবার, বিশ্বের বাজারে...

শিল্পে নতুন আশা, বাংলায় বিনিয়োগে আগ্রহ একাধিক সংস্থার: জানালেন রাজ্যের অর্থমন্ত্রী

বাংলা থেকে টাটা গোষ্ঠী (Tata Group) চলে যাওয়ার দীর্ঘদিন পর পশ্চিমবঙ্গে (West Bengal) শিল্প বিনিয়োগের (Industrial Investment) পরিবেশকে...