Saturday, March 14, 2026

ব্রিটিশের বঙ্গভঙ্গ-কে গৌরব মানেন ধনকড়!

Date:

Share post:

বছরের শেষ দিনেও বিতর্ক থেকে দূরে থাকতে পারলেন না রাজ্যপাল জগদীপ ধনকড়। ৩১ তারিখ সকালে নিজের টুইটার হ্যান্ডেলে তিনি রাজ্যবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে টুইট করেন এবং সেই টুইট বার্তা তিনি লেখেন রাজভবনের ঐতিহাসিক গ্রন্থাগারে বসে। যে টেবিলে বসে তিনি সেই বার্তা লেখেন, সেখানে বসেই ১৯০৫-এ বঙ্গভঙ্গে নথিতে সই করেছিলেন লর্ড কার্জন। নিজের টুইটেই সে কথা উল্লেখ করেছেন তিনি। শুধু তাই নয়, এটাকে রীতিমতো ঐতিহাসিক টেবিল বলে চিহ্নিত করে সেটিকে গৌরবান্বিত করার চেষ্টা করেছেন রাজ্যপাল। যে বঙ্গভঙ্গ রোধে রাস্তায় নেমেছিলেন রবীন্দ্রনাথ, যা আটকাতে একজোটে লড়েছিলেন ভারতবাসী। সেই বঙ্গভঙ্গের যন্ত্রনাকে না বুঝেই সেটিকে মহিমান্বিত করতে চেয়েছেন বলে মতো বিশেষজ্ঞ মহলের।

 

রাজ্য তথা দেশজুড়ে যখন এনআরসি ও সিএএ নিয়ে উত্তেজনা তুঙ্গে, যখন বারবার ধর্মের ভিত্তিতে বিভেদের গেরুয়া রাজনীতির বিরুদ্ধে সরব বিরোধীরা, তখন রাজ্যপালের এই ধরনের পোস্টে চাঞ্চল্য ছড়িয়েছে। অনেকেই মনে করছেন দেশভাগের ‘কালোদিন’ মনে করাতেই এই ধরনের বার্তা। অনেকের মতে, যেভাবে ভারতের অখণ্ডতাকে ১৯০৫ সালের ১৬ অক্টোবর নষ্ট করেছিলেন সেই সময়ের ভাইসরয় লর্ড কার্জন, রকমই বিভেদের রাজনীতি করছে মোদি সরকার।
বাংলায় রাজ্যপালের দায়িত্ব নেওয়ার পর থেকেই একের পর এক বিতর্কে জড়িয়েছেন জগদীপ ধনকড়। বিভিন্ন ইস্যুতেই রাজ্য ও রাজ্যপালের সংঘাত চরমে উঠেছে। নানা পদক্ষেপের জেরে বারবার বিতর্কে জড়িয়েছেন ধনকড়। বছরের শেষদিনেও তার রেশ রয়ে গেল।

spot_img

Related articles

হিসাব নেবেন প্রধানমন্ত্রী! ব্রিগেডের সভার দিন খুন করে বাংলা দখলের বাস্তব প্রকাশ তৃণমূলের

বিজেপির ব্রিগেডে যাওয়ার পথে বাসে করে ইট, পাথর নিয়ে যাচ্ছে বিজেপির কর্মীরা। বিজেপির স্বরূপ প্রকাশ্যে এসে গিয়েছে। ব্রিগেডের...

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...