Tuesday, June 23, 2026

জোরকদমে ধর্মঘটের প্রচারে বামেরা, পরশু কেন্দ্রীয় মিছিল

Date:

Share post:

শ্রমিকদের অধিকার রক্ষা ও কাজের দাবিকে সামনে রেখে আট জানুয়ারি দেশজুড়ে সাধারণ ধর্মঘট ডেকেছে বাম শ্রমিক-কর্মচারী সংগঠনগুলি। এই ধর্মঘটকে সমর্থন জানিয়েছে কংগ্রেসও। মূলত কেন্দ্রের বিজেপি সরকারের নীতির বিরোধিতা হলেও এরাজ্যে শ্রমিক-বিরোধী নীতি ও কর্মসংস্থানের বেহাল দশা তুলে ধরছেন ধর্মঘটের সমর্থকরা। রাজ্য তথা দেশে ভয়াবহ বেকারি, শ্রমিক ছাঁটাই, রাষ্ট্রায়ত্ত লাভজনক সংস্থাকে বেসরকারি হাতে তুলে দেওয়ার চেষ্টা, দাবিদাওয়া নিয়ে কর্মচারীদের প্রতিবাদ রুখতে দমনপীড়ন সহ নানা ইস্যুতে এরাজ্যে প্রচার চালাচ্ছে বামেরা। শ্রমিক ও কৃষকদের সংকটের চিত্র তুলে ধরার পাশাপাশি নাগরিকত্ব আইন বাতিলের ইস্যুকেও ধর্মঘটের সঙ্গে যুক্ত করা হয়েছে। প্রচারে উঠে আসছে এনআরসি ও এনপিআরের বিরোধিতাও। ধর্মঘটের সমর্থনে 2 জানুয়ারি কলকাতার ধর্মতলা থেকে হবে কেন্দ্রীয় মিছিল। এতে দক্ষিণবঙ্গের একাধিক জেলার প্রতিনিধিরা অংশ নেবেন। যোগ দেবে ব্যাঙ্ক, বিমা, প্রতিরক্ষা, রেল, বিএসএনএল কর্মচারী সংগঠনগুলি। থাকবেন ছাত্র, যুব, মহিলা, কৃষক, খেতমজুর, বস্তি ইউনিটের বাম সদস্যরা।

 

Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...