Saturday, May 9, 2026

নতুন বছরে কেন্দ্রের “উপহার”, ফের বাড়ল রান্নার গ্যাসের দাম

Date:

Share post:

NRC-CAA নিয়ে অগ্নিগর্ভ দেশ। একইভাবে মধ্যবিত্তের হেঁশেলে আগুন। পেঁয়াজ-আলু হোক কিংবা নিত্যপ্রয়োজনীয় জিনিস। বাজারে এখন অগ্নিমূল্য। পকেটে হাত দিলেই লাগছে ছেঁকা। আজ থেকেই বেড়েছে রেল ভাড়া। কিছুদিন আগে বাড়ানো হয়েছে মেট্রো রেলের ভাড়াও।

এর মধ্যেই নতুন বছরে দেশবাসী ও রাজ্যবাসীকে নতুন “উপহার” দিল কেন্দ্রীয় সরকার। আজ, বুধবার থেকে রান্নার গ্যাসের দাম ফের একবার বাড়ল। কলকাতায় ভর্তুকিহীন ১৪.২ কেজি সিলিন্ডারের বাজার মূল্য আজ থেকে দাঁড়াল ৭৪৭ টাকা। গত মাসের তুলনায় যা ২১ টাকা ৫০ পয়সা বেড়েছে।

যদিও ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম একই রয়েছে। তার দাম ৫০৩ টাকা। বাণিজ্যিক গ্যাসের দাম ৩৩ টাকা বেড়ে হয়েছে ১৩০৮ টাকা ৫০ পয়সা। লাগাতার এই মূল্যবৃদ্ধিতে ক্ষোভে ফুঁসছে সাধারন মানুষ।

Related articles

IPL: দিল্লির বিরুদ্ধে দাপুটে জয়, প্লে অফের আশা টিকিয়ে রাখল কেকেআর

  আইপিএল (IPL) প্লে অফের আশা জিইয়ে রাখল কেকেআর(KKR)।শুক্রবার রাজধানীতে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয়েছিল নাইট ব্রিগেড । এই ম্যাচে...

লাল থেকে গেরুয়া! ভোল বদল রাইটার্স বিল্ডিংয়ের

রাজ্যে পালাবদলের সঙ্গে সঙ্গে কীভাবে রাজ্যের এক এক ঐতিহ্যবাহী এলাকা বদলে ফেলছে বিজেপির প্রশাসন, তার আরও এক নজির...

মুখ্যসচিব পদে মনোজ আগরওয়াল! স্বল্প মেয়াদে নতুন পদ নিয়ে জল্পনা

রাজ্যে নতুন সরকারের শপথ শনিবার। একদিকে যখন রাজনৈতিক পালাবদল, তখনই প্রশাসনিক ক্ষেত্রেও পালাবদলের সম্ভাবনা রাজ্য জুড়ে। ইতিমধ্যেই ফলতা...

পরলোকে প্রিয় পোষ্য, ‘লাকি’র জন্য বিশেষ পুজো দেবের

প্রিয় পোষ্য আর নেই। সোমবার সারমেয় 'লাকি'র চলে যাওয়ার কথা জানিয়েছিলেন অভিনেতা দেব (Dev)। শুক্রবার তার জন্য বাড়িতে...