Friday, May 8, 2026

জট কাটছে না আনন্দলোক হাসপাতালে

Date:

Share post:

জট কাটছে না বেসরকারি হাসপাতাল আনন্দলোকে। ৩১ ডিসেম্বর হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছিল, লক-আউট নোটিশ প্রত্যাহার করা হল। মুখ্যমন্ত্রীর নির্দেশে তৃণমূল নেতৃত্বের হস্তক্ষেপে এই সিদ্ধান্ত নিয়েছিলেন হাসপাতালের মালিক ডি কে শ্রফ। তবে একটি শর্ত দিয়েছিলেন সে সময়। তিনি বলেছিলেন হাসপাতালে দুই কর্মীকে অপসারণ করা হলে তবেই তিনি হাসপাতাল চালু রাখবেন। কিন্তু সেই দুই কর্মী হাসপাতাল ছাড়তে না চাওয়ায় হাসপাতাল চালাতে রাজি হচ্ছেন না দেব কুমার শ্রফ। বছরের প্রথম দিন সকালেই প্ল্যাকার্ড নিয়ে আনন্দলোক হাসপাতালের সল্টলেক শাখা, সামনে বসেন কর্মীরা। তাঁরা জানান, দু’মাস ধরে বেতন না পেলেও তাঁরা কাজ চালিয়ে যাচ্ছেন। এই অবস্থায় হাসপাতাল চালু থাকুক এটাই চান তাঁরা। এখনও যেসব রোগী ভর্তি রয়েছেন, তাঁদের যথাযথ পরিষেবা দেবেন বলেও জানিয়েছেন চিকিৎসক ও আনন্দলোকের কর্মীরা।

Related articles

চন্দ্রনাথের পরিণতিতে ফিরল প্রদীপ-শুভব্রতদের স্মৃতি! শুভেন্দুর আপ্ত-সহায়কেদের রহস্যমৃত্যু কি শুধুই কাকতালীয়?

বুধবার রাতে মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্ত-সহায়ক চন্দ্রনাথ রথের হত্যার ঘটনাকে কেন্দ্র করে ফের মাথাচাড়া দিচ্ছে এক পুরনো অস্বস্তি।...

রাজনীতির ময়দানকে বিদায় জানালেন রাজ, নতুন সরকারকে শুভেচ্ছা প্রাক্তন বিধায়কের

রাজনীতির আঙিনা থেকে এবার পাকাপাকি ভাবে সরে দাঁড়ানোর ঘোষণা করলেন পরিচালক ও প্রাক্তন বিধায়ক রাজ চক্রবর্তী। ছাব্বিশের বিধানসভা...

মাঝ আকাশে হেনস্থার শিকার! অভিযুক্তদের বিমানে চড়া নিষিদ্ধ করার দাবি মহুয়া মৈত্রর

মাঝ আকাশে হেনস্থার শিকার! এবার সরাসরি হেনস্থার অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বৃহস্পতিবার ইন্ডিগোর একটি বিমানে দিল্লি...

জিতেই সন্ত্রাসের পথে বিজেপি! দিকে দিকে বোমাবাজি-আগুন, মৃত বেড়ে ৭

ভোটের ফল ঘোষণার পর তিন দিন পার হয়ে গেলেও রাজ্যের বিভিন্ন প্রান্তে অব্যাহত হিংসা। বুধবার রাত থেকে বৃহস্পতিবার...