Thursday, April 30, 2026

মদনের হাত ধরে রাজপথে নামছে মাউন্টব্যাটেন-উত্তমকুমারদের ঐতিহাসিক বাহন

Date:

Share post:

ওরা কেউ লর্ড মাউন্টব্যাটেনের সঙ্গী, তো কেউ আবার উত্তমকুমারের । যুগ যুগ ধরে একসঙ্গে কাটিয়েছেন এরা। একে অপরের সুখ-দুঃখ-অনুভূতি ভাগ করে নিয়েছে।

বয়স নয় নয় করে পেরিয়ে গিয়েছে অর্ধশতক। তবে বয়েসের ভারে মেজাজ ফিকে হয়নি এতটুকুও। না, এরা রক্তমাংসে গড়া কোনও মানুষ নয়, এরা চার চাকার বাহন। কলকাতার কিছু ভিনটেজ কার। যে গাড়ি আসলে শুধু গাড়ি নয়, বরং ইতিহাসের জলজ্যান্ত সাক্ষী। যারা বর্ণনা করছে অসংখ্য ইতিহাসকে।

আগামী ৫ জানুয়ারি কলকাতার ইস্টার্ন মেট্রোপলিটন ক্লাব আয়োজন করছে ভিনটেজ কার র‍্যালির। যেখান থেকে বেরোবে সার সার পুরোনো গাড়ি। এসব গাড়ি আগে চোখেই দেখেননি অনেকে। বিশেষ করে এই প্রজন্ম। শুধু গাড়ি নয়, বলা ভালো ইতিহাস স্বয়ং আসবে বর্তমানের সঙ্গে দেখা করতে। এই সব গাড়িতে ঠাসা আছে ইতিহাস, ঐতিহ্য আর নস্টালজিয়া।

কোন কোন গাড়ি থাকবে এই র‍্যালিতে? আয়োজকরা জানাচ্ছেন, এই র‍্যালিতে থাকবে ৬০ রকমের ভিনটেজ কার। তিনের দশক-চারের দশকের কাডিয়াক, বুইক, ফোর্ড, মার্সিডিজ, শেভার্লে, জাগুয়ার ইত্যাদি।

কোনও কোনও গাড়ি আবার হাত বদল হতে হতে কলকাতায় এসে পৌছেছে। কোনওটা আবার বংশপরম্পরায় একই পরিবারের কাছে রয়েছে। সেই সব গাড়িই থাকবে এই কার র‍্যালিতে।

এই বিশাল কর্মকান্ডের আগে আজ বৃহস্পতিবার হয়ে গেল এই কার র‍্যালির নিয়ে সাংবাদিক বৈঠক। যেখানে উপস্থিত ছিলেন অটোমোবাইল অ্যাসোসিয়েশন অফ্ ইস্টার্ন ইন্ডিয়ার প্রেসিডেন্ট তথা তৃণমূল নেতা মদন মিত্র। মূলত, তাঁর অনুপ্রেরণাতেই ফের রাজপথে নামছে মাউন্টব্যাটেন-উত্তম কুমারদের বাহন।

Related articles

আজই ICSE-ISC রেজাল্ট ঘোষণা, সকাল ১১টায় ওয়েবসাইটে মিলবে ফলাফল

বৃহস্পতিবার প্রকাশিত হতে চলেছে ২০২৬ সালের দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার ফলাফল। ‘কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল...

দ্বিতীয় দফার ভোটে রাজ্যজুড়ে গ্রেফতার ৬৮৭!

বাংলার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় (2nd phase of West Bengal Assembly Election) জেলায় জেলায় কেন্দ্রীয় বাহিনীর অতিসক্রিয়তার ছবি...

ভোটের উত্তাপ মিটতেই ঝড় -বৃষ্টির দুর্যোগ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচন শেষ হতে না হতেই দুর্যোগের কমলে পড়ল দক্ষিণবঙ্গ। বুধবার সন্ধ্যা থেকেই হাওড়া, হুগলি সহ...

উন্নয়নমুখী রাজনীতিকে সমর্থন! ৯১ শতাংশ পেরিয়ে বাংলায় নজিরবিহীন ভোটদান

২০২৬-এর বিধানসভা নির্বাচনে ছাপিয়ে গিয়েছে ২০১১ সালের ঐতিহাসিক ৮৪.৩৩ শতাংশ ভোটদানের রেকর্ডও। রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ...