Monday, May 18, 2026

লাভপুরে ৩ ভাইয়ের খুনের ঘটনায় অভিযুক্ত মুকুল রায়কে জেরা বীরভূম পুলিশের

Date:

Share post:

লাভপুরের নবগ্রামে পর পর ৩ ভাইয়ের খুনের ঘটনায় অভিযুক্ত বিজেপি নেতা মুকুল রায়কে টানা জেরা করেছে বীরভূম পুলিশ।

হাইকোর্টের নির্দেশে লাভপুর, বোলপুর ও শান্তিনিকেতন থানা এলাকায় মুকুল রায়ের ঢোকায় নিষেধাজ্ঞা আছে৷ তাই বুধবার বীরভূম জেলা পুলিশ মুকুল রায়কে ওই তিন থানার বাইরে, বীরভূমের দুবরাজপুর থানায় তলব করে৷ এবং সেখানেই তাঁকে জেরা করেন তদন্তকারী অফিসাররা। প্রায় দু’‌ঘণ্টা চলে এই জেরা-পর্ব৷

প্রসঙ্গত, বালির ঘাটের দখলদারি নিয়ে দীর্ঘদিন ধরে চলা লড়াইয়ের মীমাংসা করার জন্য ২০১০ সালের ৪ জুন লাভপুরের নবগ্রামে নিজের বাড়িতে মনিরুল ইসলাম সালিশি সভা ডেকেছিলেন বলে অভিযোগ। তখন এই মনিরুল ইসলাম ছিলেন ফরওয়ার্ড ব্লকের স্থানীয় নেতা। সেই সভায় গোলমালের জেরে পিটিয়ে মারা হয় কটুন শেখ, ধানু শেখ ও তারুক শেখ নামে ৩ সহোদর ভাইকে, অভিযোগ ওঠে এমনই৷ ঘটনায় আহত হন আরও ২ ভাই, সানোয়ার শেখ ও আনোয়ার শেখ। তাঁরা’ই মনিরুল ইসলাম–সহ ৫২ জনের বিরুদ্ধে লাভপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

বীরভূমের সাঁইথিয়ায় একটি জনসভায় ‘তিনজনকে পায়ের তলায় পিষে মেরে দিয়েছি’ বলে বিতর্কেও জড়িয়েছিলেন এই মনিরুল। নিহত ৩ ভাইয়ের পরিবার ফের তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। গত ৪ সেপ্টেম্বর সেই ঘটনার তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের নির্দেশমতো ফের তদন্ত শুরু করে পুলিশ। ৪ ডিসেম্বর বোলপুর আদালতে চার্জশিট পেশ করে পুলিশ। সেই চার্জশিটেই মনিরুলের সঙ্গে বিজেপি নেতা মুকুল রায়েরও নাম রয়েছে বলে আদালত সূত্রে জানা যায়। ৩০২ ধারায় অভিযোগ আনা হয়েছে ২ জনের বিরুদ্ধেই।‌

Related articles

ভোটের পরেও সন্ত্রাস কোচবিহারে! যুব তৃণমূল নেতার বাড়িতে হামলা, রেহাই পেল না শিশুকন্যাও 

ভোট লুট করে নির্বাচনে জেতার পর থেকেই বিজেপির সন্ত্রাস চলছে রাজ্যজুড়ে। নির্মমভাবে মারা হচ্ছে তৃণমূল নেতাদের, ভাঙচুর করা...

সুইডেনে বাঙালি অভ্যর্থনায় আপ্লুত মোদি: বাংলায় জানালেন খুশির খবর

কাজ অথবা পড়াশোনার টানে বাংলার মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্তে যে ছড়িয়ে রয়েছে, তা বলা বাহুল্য। আগে বিদেশ সফরে...

‘বাংলা বুলডোজারের রাজনীতিতে বিশ্বাস করে না’! হকার উচ্ছেদ ইস্যুর প্রতিবাদে সরব তৃণমূল নেত্রী

রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই বেআইনি নির্মাণ ও দখলদারি উচ্ছেদে কড়া পদক্ষেপ করতে শুরু করেছে নতুন বিজেপি সরকার। গত...

ISL: রুদ্ধশ্বাস খেলা শেষেও ডার্বি ড্র, খেতাবের ফয়সালা শেষ ম্যাচেই

আইএসএল ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি ড্র। খেলার ফল ১-১।খেতাব জয়ের দৌড়ে এগিয়ে গেল ইস্টবেঙ্গল। লিগের ভাগ্য ঝুলেই রইল...