Friday, May 15, 2026

শহরে ফের রবিনসন স্ট্রিটের ছায়া! এবার কোথায় জানেন?

Date:

Share post:

ফের শহরে রবিনসন স্ট্রিটের ছায়া। এবার এক বৃদ্ধের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল বেহালা এলাকায়। আর এই ঘটনা ফের একবার উস্কে দিলো ২০১৫ সালের রবিনসন স্ট্রিটের স্মৃতি। বৃহস্পতিবার বেহালার একটি বাড়িতে গত ৫দিন ধরে এক বৃদ্ধের গলা-পচা মৃতদেহ আগলে পড়েছিলেন তাঁর ছেলে।

হঠাৎ দুর্গন্ধ বেরনোর পর পুলিশে খবর দেন স্থানীয় বাসিন্দারা। এরপর ওই বাড়ি থেকে উদ্ধার করা হয় বৃদ্ধের পচাগলা দেহ।

প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুসারে, ওই বৃদ্ধের এক ছেলে আছে। কিন্তু তাঁর কোনও খোঁজ আপাতত পাওয়া যাচ্ছে না বলে জানা যায়। প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে ছেলে মানসিক ভারসাম্যহীন।

উল্লেখ্য, এরকমই এক ঘটনায় বছর পাঁচেক আগে কলকাতার মানুষ স্তব্ধ হয়ে গিয়েছিল। মানসিক ভারসাম্যহীন পার্থ সেন তাঁর দিদির কঙ্কালে পরিণত হওয়া দেহ বাড়ির মধ্যেই লুকিয়ে রেখে দিয়েছিলেন। সেই ঘটনার সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন অনেকে। এরপরও এরকম একাধিক ঘটনা সামনে এসেছে। বেশিরভাগ ক্ষেত্রেই মৃতদেহ আগলে রাখার ঘটনা ঘটেছে। এবারও বৃদ্ধের ছেলে মানসিক ভারসাম্যহীন কি না, জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ।

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...