Thursday, June 4, 2026

‘মোদি কি পাকিস্তানের রাষ্ট্রদূত, শুধু ওই দেশের কথাই বলে যাবেন?” শিলিগুড়িতে কটাক্ষ মমতার

Date:

Share post:

“কোনও কথা বলতে হলেই মোদি পাকিস্তানের উল্লেখ করছেন৷ কেন ? মোদি কি পাকিস্তানের রাষ্ট্রদূত? তিনি কি শুধু পাকিস্তানের কথাই বলবেন?”
শিলিগুড়িতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এভাবেই শুক্রবার কটাক্ষ করলেন প্রধানমন্ত্রীকে৷ মমতা সরাসরি প্রশ্ন করেন, “কেউ চাকরি চাইতে গেলেও ওরা পাকিস্তানি তকমা লাগিয়ে দিচ্ছে৷ মোদি কি হিন্দুস্তান ভুলে গিয়েছেন?” তিনি বলেন, “যারা এদেশে ভোট দিচ্ছেন, তারা সকলেই নাগরিকের সম্মান পেয়েছেন বলেই তো ভোট দিতে পারছেন৷ কেন ফের দেশের সাধারণ নাগরিকদের নিজের নাগরিকত্ব নিয়ে প্রমাণ দিতে হবে?”

শিলিগুড়িতে তৃণমূল নেত্রী সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, “কেন্দ্রীয় সরকারের নতুন নাগরিকত্ব নীতি যেভাবে চাপানোর চেষ্টা করছে, তা অত্যন্ত লজ্জার বিষয়৷ এর প্রতিবাদ করলেই পাকিস্তানি তকমা দেওয়া হচ্ছে৷ এ সব সহ্য করবেন না”৷ তৃণমূল নেত্রীর অভিযোগ, ভোটার তালিকায় কারচুপি করা হচ্ছে৷ মমতার মতে, নাগরিকত্ব আইন নিয়ে ধন্দে রয়েছে বিজেপিও৷ তাই তারা দু’রকম কথা বলছে৷” উত্তরবঙ্গের নাগরিকদের তিনি আশ্বস্ত করে বলেন, কিছুতেই তিনি সাধারণের অধিকার কাড়তে দেবেন না৷ মুখ্যমন্ত্রী বলেন, “CAA-র বিরুদ্ধে এই লড়াই ও আন্দোলন চলবে৷ ধর্মের নামে দেশকে কোনওভাবে টুকরো হতে দেবো না”৷

আরও পড়ুন-ফের রাজ্য-রাজ্যপাল সংঘাত: ২ বিলে মিলল না সম্মতি

Related articles

তোলাবাজি ও শ্লীলতাহানির অভিযোগ! গ্রেফতার স্বরূপ বিশ্বাস 

স্টুডিও পাড়ায় কলাকুশলীদের থেকে তোলাবাজি, মারধর এবং শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হলেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ...

বিজেপির উচ্ছেদ অভিযান! ধ্বংস হকারদের জীবন-জীবিকা! রাস্তায় সর্বহারারা 

কলকাতায় মঙ্গলাহাট বা হাতিবাগান, জেলা স্তরে কোচবিহার বা কাকদ্বীপ— ছবিটা মোটের ওপর একই। নয়া বিজেপি সরকার ক্ষমতায় আসার...

পাহাড়ে ‘স্থায়ী সমাধান’ খুঁজতে নবান্নে উচ্চপর্যায়ের বৈঠক, মুখ্যমন্ত্রীর মুখোমুখি রাজু বিস্তারা 

দার্জিলিং পাহাড়, ডুয়ার্স ও তরাই অঞ্চলের দীর্ঘদিনের রাজনৈতিক ও প্রশাসনিক সমস্যার একটি স্থায়ী সমাধান সূত্র খুঁজে বের করতে...

হাইকোর্টের নির্দেশে ১৯ জুনেই পুর-অধিবেশন, ঘোষণা মালা রায়ের 

কলকাতা হাইকোর্টের সবুজ সংকেত মিলতেই আগামী ১৯ জুন কলকাতা পুরসভার মাসিক অধিবেশন ডাকলেন চেয়ারপার্সন মালা রায়। বৃহস্পতিবার এক...