Thursday, May 14, 2026

এবার জৈবসার তৈরি করবে কলকাতা পুলিশ

Date:

Share post:

এই প্রথম কলকাতা পুলিশের আবাসনে জৈবসার তৈরি করার অত্যাধুনিক মেশিন বসালো লালবাজার। শুক্রবার আলিপুর বডিগার্ড লাইনে অত্যাধুনিক মেশিনের উদ্বোধন করেন কলকাতার নগরপাল অনুজ শর্মা। তিনি এদিন বোতাম টিপে অত্যাধুনিক মেশিন উদ্বোধন করেন।

এমন উদ্যোগ নিয়ে নগরপাল বলেন, “আমাদের আবাসনগুলিতেও প্রতিদিন প্রচুর বর্জ্র পদার্থ জমা হয়। যা দূষণ ছড়ায়। এই মেশিন এবার এই বর্জ্র পদার্থগুলিকে জৈবসার করে তুলবে। যা প্রতিদিন শহরের বিভিন্ন প্রান্তে গাছ পরিচর্যায় কাজে লাগবে।

অনুজ শর্মা আরও জানান, “বডিগার্ড লাইনের শুধুমাত্র তিনটি আবাসনেই এইকাজ থেমে থাকবে না। আমরা ধীরেধীরে কলকাতা পুলিশের প্রত্যেকটা আবাসনে এমন মেশিন বসাবো।” প্রসঙ্গত কলকাতা পুলিশকে এই কাজে বিশেষ ভাবে সহায়তা করেছে রাজ্য দূষন নিয়ন্ত্রন পর্ষদ।

আরও পড়ুন-ভাটপাড়া নিয়ে ডিভিশন বেঞ্চে অস্বস্তিতে শাসকদল, সোমবার শুনানি

Related articles

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...