Saturday, May 9, 2026

“বফর্স ভালো হওয়া সত্ত্বেও বিতর্ক তোলা হয়েছিল”, দাবি প্রাক্তন বায়ুসেনা প্রধানের

Date:

Share post:

“বফর্স কামানগুলি ভালো হওয়া সত্ত্বেও ওই চুক্তি নিয়ে সেদিন বিতর্ক তোলা হয়েছিল। এই ধরনের বিতর্ক, যুদ্ধের সরঞ্জাম কেনার প্রক্রিয়া ব্যাহত করে দেয়। প্রতিরক্ষা ক্ষেত্রের আধুনিকিকরণও ধাক্কা খায়।’’
পুরনো বিতর্ক নিয়ে এ বার মন্তব্য করলেন প্রাক্তন চিফ এয়ার মার্শাল বিএস ধানোয়া। শনিবার বম্বে আইআইটি-র এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন চিফ এয়ার মার্শাল বিএস ধানোয়া। সেখানে রাফাল প্রসঙ্গ টেনে তিনি বলেছেন, ‘‘বালাকোট হামলার পর, সেই সময় উইং কমান্ডার অভিনন্দন বর্তমান মিগ-21-এর বদলে রাফাল বিমান চালালে ফলাফল পুরোপুরি আলাদা হত।’’
লোকসভা নির্বাচনের ঠিক আগে যখন দেশজুড়ে রাফাল-বিতর্ক চলছে, তখন সুপ্রিম কোর্টের রায়কে ‘দুর্দান্ত সিদ্ধান্ত’ বলেই মন্তব্য করেছিলেন এই ধানোয়া। সেই প্রসঙ্গেই এদিন তিনি বলেন, “আমি ব্যক্তিগত ভাবে মনে করি, প্রতিরক্ষা সরঞ্জাম কেনার বিষয়টি নিয়ে রাজনীতি হলে পুরো প্রক্রিয়াটিই পিছিয়ে যায়।’’ শুধু রাফাল নয়, বফর্স নিয়ে এদিন ধানোয়া-র বক্তব্যও যথেষ্টই গুরুত্বপূর্ণ৷ গত সেপ্টেম্বরে চিফ এয়ার মার্শাল পদ থেকে অবসর নিয়েছেন বিএস ধানোয়া।

Related articles

ঝালমুড়ি, মিষ্টি থেকে পলাশির গেট: শপথ মঞ্চ থেকে বাঙালিয়ানায় শান বিজেপির

প্রথমবার বাংলায় বিজেপির সরকার। বারবার দশকের পর দশক ধরে যে রাজনৈতিক দলকে বহিরাগত তকমা পেতে হয়েছে, বিপুল সংখ্যা...

আগামী সপ্তাহ থেকে বাড়তে পারে পেট্রোল-ডিজেলের দাম, কোপ পড়বে গৃহস্থালির গ্যাসেও! 

বাংলা-সহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন শেষ হতেই এবার জ্বালানির মূল্যবৃদ্ধির আশঙ্কা! বাণিজ্যিক গ্যাসের দাম একধাক্কায় প্রায় এক হাজার...

দেশের সেনা সর্বাধিনায়ক হলেন সুব্রামানি! নাম ঘোষণা পরবর্তী নৌসেনা প্রধানেরও

৩০ মে সেনা সর্বাধিনায়ক হিসেবে মেয়াদ শেষ হচ্ছে অনিল চৌহানের। এরপরে কে হবেন পরবর্তী সেনা সর্বাধিনায়ক? এনিয়ে জল্পনা...

শ্যামাপ্রসাদের সহকর্মী নবতিপর মাখনলালকে সম্বর্ধনা, ব্রিগেডে বাংলার সিনে-সংস্কৃতি জগতের বিশিষ্টরা 

বাংলার প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari) শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী-পশ্চিমবঙ্গের রাজ্যপাল থেকে শুরু করে...