Saturday, June 20, 2026

জঙ্গলমহলে বাঘের পায়ের ছাপ?

Date:

Share post:

শীতের সকালেও কপালে ঘাম জমল বিনপুরবাসীর। কারণ, সেখানকার মোহনপুরের মালাবতী জঙ্গলের পাশে কাদা মাটিতে মিলল বন্য পশুর পায়ের ছাপ। আর স্থানীয়দের মতে, সেটি বাঘের পায়ের ছাপ। বিনপুর থানার কাঁকো মোহনপুরের মালাবতী জঙ্গলের পাশে একটি সর্ষে খেতে অজ্ঞাত প্রাণীর পায়ের ছাপ দেখতে পান স্থানীয়রা। বাঘের পায়ের ছাপ সন্দেহে মোহনপুরের আশপাশের গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে বন দফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। যায় বিনপুর থানার পুলিশও। পায়ের ছাপ পরীক্ষা করেন বনকর্মীরা। সুন্দরবন থেকে বিশেষজ্ঞরা যাচ্ছেন ঘটনাস্থলে। পাতা হচ্ছে ফাঁদও। একই সঙ্গে ট্র্যাপ ক্যামেরাও লাগানো হবে জঙ্গল জুড়ে। তবে, অনেকের অনুমান বাঘ নয় রয়েছে বাঘিনী। এবং সঙ্গে তার শাবক রয়েছে বলেও ধারণা।

২০১৭-তে ঝাড়গ্রামের লালগড়ে বাঘের আতঙ্ক ছড়ায়। সেই সময়ই পাগ মার্কটিকে বাঘের বলে মনে করেনি বন দফতর। এরপর ট্র্যাপ ক্যামেরায় বাঘের ছবি ধরা পড়ে। বাঘ ধরার জন্য লালগড়ে বসানো হয় খাঁচা। কিন্তু শেষ পর্যন্ত আদিবাসী শিকার উৎসবে শিকার হয় পূর্ণবয়স্ক বাঘটি। সেই কারণেই এবার বিনপুরে পাওয়া পাগমার্ক নিয়ে সতর্ক বন দফতর। স্থানীয়দের জঙ্গলে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অজ্ঞাত প্রাণীটির পায়ের ছাপ এবং অন্যান্য নমুনা সংগ্রহ করে রাজ্য বন দফতরকে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ডিএফও।

আরও পড়ুন-JNU কাণ্ড: কাঁদছেন অভিনেত্রী, ফুঁসছে বলিউড!

Related articles

নিট পরীক্ষা নিয়ে চরম হতাশায় ৩৭ দিনে আত্মঘাতী ১২ পরীক্ষার্থী

"পরীক্ষা এত ভালো হয়েছে যে স্বয়ং ঈশ্বরও আমাকে সফল হওয়া থেকে আটকাতে পারবেন না"— গত ৩ মে নিট...

২১ কাঠা জমি নিয়ে টানাপোড়েন, সুরুচি সংঘের দুয়ারে LIC-র নোটিশ

বছরের পর বছর যে মাঠে হয়েছে শহরের অন্যতম জনপ্রিয় দুর্গাপুজো, সেই জমির মালিকানা নিয়েই এবার বড় প্রশ্ন উঠল।...

ওসির পরে এবার বিডিও-র চেয়ারে গৌরীশঙ্কর! মুর্শিদাবাদে বিজেপির মন্ত্রীর কীর্তিতে তাজ্জব রাজ্যবাসী

ওসির পরে বিডিও-র চেয়ারে চেয়ারে বসে পড়লেন রাজ্যের মন্ত্রী ও মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ (Goirishankar Ghosh)। সাগরপাড়া থানায়...

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...