Saturday, April 4, 2026

‘দিদিকে বলো’ কর্মসূচির নামে প্রতারণা

Date:

Share post:

দিদিকে বলো কর্মসূচির নামে প্রতারণার দায়ে তিন জনকে গ্রেফতার করে মুর্শিদাবাদ জেলার বড়ঞা থানার পুলিশ। গ্রেফতারের পাশাপাশি পুলিশ ও দিদিকে বলো স্টিকার লাগানো একটি ইনোভা গাড়ি বাজেয়াপ্ত করেছে পুলিশ। ধৃতরা সকলেই উত্তর ২৪ পরগনার বসিন্দা। ধৃত উদয়দেব বর্মন,মানন দাস ও অনুপম চক্রবর্তীকে আই পি সি ৪১৯ ও৪২০ধারায় গ্ৰেফতার করে। সোমবার কান্দি মহকুমা দেওয়ানী ও ফৌজদারি আদালতে সুস্মিতা মুখার্জী এজলাসে তোলা হলে দুই দিনের পুলিশি রিমান্ডের নির্দেশ দেন।

দিদিকে বলো কর্মসূচিতে অভিযোগের ভিত্তিতে একটি জমি সংক্রান্ত সমস্যা সমাধানে ওই তিন ব্যাক্তি বড়ঞা থানার সিদ্ধেশ্বরী গ্রামে আসে বলে দাবি করে। এলাকার প্রধান সহ আসপাশের মানুষ তাদের অসংলগ্ন কথাবার্তা শুনে পুলিশে ফোন করলে পুলিশ এসে তাদের জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করে। সিদ্ধেশ্বরী গ্রামের বাসিন্দা শক্তিপদ দাসের একটি জায়গা নিয়ে দীর্ঘ দিন থেকে সমস্যা চলছে। সেই সমস্যা মেটানোর জন্য মোটা টাকা দিয়ে দিদিকে বলো কর্মসূচির নামে লোকভাড়া করে এই কাজ করিয়েছে বলে অভিযোগ তুলেছে এলাকার মানুষ। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে অভিযুক্তের দাবি তাদের ফাঁসানো হয়েছে। তারা তাদের আত্নীয় শক্তিপদ দাসের বাড়ি এসেছিলেন।

Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...