Saturday, June 13, 2026

মুখ্যমন্ত্রীর পদ থেকে মমতাকে সরাতে সুপ্রিম কোর্টে হাস্যকর দাবি সাংবাদিকের

Date:

Share post:

নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদ করার অর্থ দেশের সংবিধানকে লঙ্ঘন করা৷ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সংবিধান অমান্য করেছেন৷ এই কারনে মুখ্যমন্ত্রীর পদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বরখাস্ত করার দাবি জানিয়ে এবার মামলা হল দেশের শীর্ষ আদালতে৷ মামলা করেছেন জনৈক
ভারাকি নামে এক সাংবাদিক৷ সোমবার সুপ্রিম কোর্টে এই মামলা রুজু হয়েছে বলে জানা গিয়েছে।
ওই হাস্যকর আবেদনে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পদ থেকে
মমতা বন্দ্যোপাধ্যায়কে
বরখাস্ত করার জন্য, সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়কে নির্দেশ দিক৷ বলা হয়েছে, 19 ডিসেম্বর এক জনসভায় মমতা বলেছেন, “বিজেপির যদি সাহস থাকে, তাহলে রাষ্ট্রপুঞ্জের নজরদারিতে নাগরিকত্ব আইন নিয়ে গণভোট করে দেখাক। এই ভোটে বিজেপি হেরে গেলে তাহলে তাদের সরকার থেকে সরে যেতে হবে।” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে উদ্দেশ্য করে মমতা সেদিনই বলেছিলেন, “আপনাদের সংখ্যাগরিষ্ঠতা আছে বলেই যা খুশি করতে পারেন না। সবাইকে আপনারা ভয় দেখিয়ে রেখেছেন।”
মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য ভারতীয় সংবিধানের বিরোধী বলে অভিযোগ করেছেন আবেদনকারী সাংবাদিক ভারাকি। আবেদনে বলা হয়েছে যে মমতার এই বক্তব্যেই স্পষ্ট যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দেশের সংবিধানে বিশ্বাস করেন না। যে শপথ নিয়ে তিনি মুখ্যমন্ত্রীর আসনে বসেছেন, এই বক্তব্যে সেই শপথ বাক্য লঙ্ঘিত হয়েছে৷

Related articles

সুদীপ আসাতেই কপাল পুড়ল কাকলির, দুজনের লড়াই প্রকাশ্যে

তাহলে কি কপাল পুড়ল কাকলি ঘোষ দস্তিদারের? তৃণমূলের বিদ্রোহী ব্লকের নেতার পদ কি হারাতে চলেছেন তিনি? কারণ, বিদ্রোহীদের...

আধার কার্ড পাওয়ার নিয়মই বদলে দিলেন হিমন্ত! অসমে বয়স বাড়ানোর ঘোষণা

এ যেন দেশের বাইরে কোনও রাজ্য। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নাগরিকত্বের জন্য আলাদা নিয়ম থাকা সত্ত্বেও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে...

সুরেন্দ্রনাথের উই-এ খাওয়া টাকা বেরোতেই দলবদল! বেসুরো সুদীপের রহস্য ফাঁস কুণালের

দিল্লিতে তৃণমূলের সংসদীয় দলে নতুন করে ভাঙনের পথ খুললেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই তাঁর হাত ধরেই বিধানসভাতেও...

মানসিক নির্যাতন! আত্মহত্যা পুণের TCS কর্মীর

কাজের জায়গায় মানসিক চাপ (Mental Pressure) নিয়ে বহু মানুষ আগেই মুখ খুলেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মানসিক নির্যাতনের জেরে চাকরিও...