Friday, May 8, 2026

স্টেশন থেকে ফেরিঘাট কিংবা ব্রিজ, হাওড়ায় ধর্মঘটের প্রভাব নেই

Date:

Share post:

সামগ্রিকভাবে হাওড়া শহরে ধর্মঘটের কোনও প্রভাব পরল না। এদিন সকাল থেকেই গুরুত্বপূর্ণ হাওড়া স্টেশন হোক কিংবা হাওড়া ব্রিজ-ফেরিঘাট, সেভাবে নজর এলো না ধর্মঘটের প্রভাব।

অন্যান্য কাজের দিনের মতোই এদিনও হাওড়া স্টেশন চত্বরে মানুষের আনাগোনা ছিল। হাওড়া ব্রিজে সরকারি-বেসরকারি বাস থেকে শুরু করে ট্যাক্সি-ক্যাব-প্রাইভেট কার, সমস্ত কিছুরই অবাধ যাতায়াত নজরে এসেছে। হাওড়া থেকে কলকাতা ফেরি পারাপারও ছিল নিয়মিত। সেখানেও প্রচুর যাত্রী যাওয়া-আসা করেছে।

শুধু তাই নয়, হাওড়া চত্বরে বনধের সমর্থনে এদিন বামেদের কোন বড় ধরনের মিছিল কিংবা পিকেটিং লক্ষ্য করা যায়নি। কোনও উত্তেজনা বা গন্ডগোলের খবর আসেনি হাওড়া থেকে।

আরও পড়ুন-ট্রেনে জন্মানো সদ্যোজাতের পাশে রেল

Related articles

ব্রিগেডে নয়া মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠান ঘিরে যানজটের আশঙ্কা: নির্দেশিকা জারি পুলিশের

শনিবার ব্রিগেডে অনুষ্ঠিত হতে চলেছে নতুন বিজেপি সরকারের শপথ গ্রহণ সভা। নিরাপত্তা নিশ্চিত করতে ও যান চলাচল নিয়ন্ত্রণে...

রাজধানীর বিভিন্ন জায়গায় জঙ্গি হামলার ছক ভেস্তে দিল দিল্লি পুলিশ! গ্রেফতার ৯

রাজধানীর বিভিন্ন জায়গায় জঙ্গি হামলার ছক ভেস্তে দিল দিল্লি পুলিশ (Delhi Police)। দিল্লির (Delhi) মন্দির, নামী ধাবা এবং...

শনিবার শপথ: মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দুর নাম ঘোষণা শাহর

জল্পনার অবসান। বাংলায় প্রথমবার সরকার গঠন করার আগে শুভেন্দু অধিকারীর নাম মুখ্যমন্ত্রী হিসাবে ঘোষণা করলেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত...

‘৫০১’ লিখে সুখবর দিল আরাত্রিকা, শুভেচ্ছার বন্যা সমাজ মাধ্যমে

জীবনের প্রথম বড় পরীক্ষার ফল প্রকাশের দিনটা প্রত্যেক পড়ুয়ার কাছেই গুরুত্বপূর্ণ। তেমনই আজকের দিনটা গুরুত্বপূর্ণ ছিল সারেগামাপা খ্যাত...