Friday, May 15, 2026

বিজেপি রাজি থাকলে সরতে হবে JNU উপাচার্য ও দিল্লির নগরপালকে

Date:

Share post:

JNU-তে অভূতপূর্ব হামলার জেরে দেশজুড়ে সমালোচনার শিকার ওই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং একইসঙ্গে দিল্লি পুলিশের কমিশনার৷
বিতর্কের মুখে তাই বিদায় নিতে হচ্ছে কেন্দ্র-ঘনিষ্ঠ দিল্লি পুলিশ কমিশনার অমূল্য পট্টনায়েক ও JNU উপাচার্য জগদেশ কুমারকে৷

সূত্রের খবর, শেষ মুহূর্তে স্বরাষ্ট্র মন্ত্রক সিদ্ধান্ত বদল না করলে এই জানুয়ারির 31 তারিখেই অবসর নেবেন দিল্লির পুলিশ কমিশনার অমূল্য পট্টনায়েক৷ দিল্লির দুই বিশ্ববিদ্যালয়,
জামিয়া মিলিয়া ইসলামিয়ায় পুলিশের লাঠি ও JNU-তে হামলার পর পট্টনায়েকের চাকরির মেয়াদ বাড়াতে সরকার আর রাজি নয়৷

একই ভাবে বিদায় দেওয়া হচ্ছে JNU-র উপাচার্য জগদেশ কুমারকেও৷ বার বার বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদী ছাত্রদের নিয়ন্ত্রণে ব্যর্থতারই মাশুল দিতে হচ্ছে JNU উপাচার্য জগদেশ কুমারকে৷

তবে পাশাপাশি অন্য কথাও উঠে আসছে৷
এ ধরনের অসংখ্য সমালোচনার মুখে এখনই মুহূর্তে উপাচার্য বা নগরপালকে সরালে বিরোধীদের দাবিকেই মান্যতা দেওয়া হবে। দিল্লি বিধানসভা নির্বাচনের মুখে এখন সে পথে হাঁটা ঠিক হবে কি’না, রাজনৈতিকভাবে তা খতিয়ে দেখবে বিজেপি৷ তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কেন্দ্র৷ সেক্ষেত্রে উত্তেজনার পারদ কিছুটা কমলে সরানো হতে পারে JNU-র উপাচার্যকে, কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক নাকি এই মতামতই দিয়েছে৷ উপাচার্য জগদেশের কার্যকালের মেয়াদ শেষ হওয়ার কথা 2021 সালে৷
JNU-র সাম্প্রতিক একাধিক ঘটনায় কেন্দ্র যে একেবারেই সন্তুষ্ট নয়, বুধবার উপাচার্যকে ডেকে তা জানিয়ে দিয়েছেন মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের সচিব অমিত খারে ও যুগ্ম সচিব জি সি হসুর৷

Related articles

পুরনিয়োগ দুর্নীতি মামলায় ED দফতরে রথীন 

পাঁচবার তলব এড়িয়ে যাওয়ার পর অবশেষে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) দফতরে হাজিরা দিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ (Rathin Ghosh)।...

নিট পরীক্ষার নতুন দিন ঘোষণা NTA-র 

প্রশ্নপত্র ফাঁস বিতর্কে বাতিল হয়ে যাওয়া সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিটের নতুন দিন ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)।...

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পদ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পদ...