Saturday, May 16, 2026

নৈহাটি না পোখরান? বাজি নিষ্ক্রিয় করতে গিয়ে বিস্ফোরণে আতঙ্ক গঙ্গা পাড়ে

Date:

Share post:

নৈহাটি না পোখরান। বৈআইনি বাজি নিষ্ক্রিয় করতে গিয়ে বিস্ফোরণ ছবি দেখে সেটাই মনে করছেন অনেকে। দেবকে কারখানা থেকে উদ্ধার বাজি ও বিস্ফোরক নিষ্ক্রিয় করতে গিয়েই বিপত্তি ঘটে। নৈহাটির গঙ্গাপাড়ে বিস্ফোরণের জেরে অপর তীর চুঁচুড়ায় কম্পন অনুভূত হয়। সেখানে বেশ কয়েকটি বাড়ির কাচ ভেঙে গিয়েছে বলে অভিযোগ।

বুধবার, দেবকে যায় বারাকপুর কমিশনারেটের পুলিশ। সেখান থেকে প্রচুর বাজি ও বিস্ফোরক উদ্ধার করে। উদ্ধার হওয়া বাজি বৃহস্পতিবার গঙ্গার পাড়ে নিষ্ক্রিয় করতে যায় সিআইডি-র বম্ব স্কোয়াড। সেখানেই বিস্ফোরণ হয়। সংলগ্ন অঞ্চলে অনেক বাড়ির কাচ, বাড়ির চাল ভেঙে যায়। আহত হন কয়েকজন। গঙ্গার অপর প্রান্তে চুঁচুড়া ঘাটেও কম্পন অনুভূত। ভেঙে যায় বাড়ির কাচ।

এরপরেই ক্ষিপ্ত হয়ে ওঠেন স্থানীয় বাসিন্দারা। আরও বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত বলে অভিযোগ তাঁদের। প্রথমে এর প্রতিবাদে পথ অবরোধ করেন স্থানীয়রা। পরে, পুলিশের গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় বলে অভিযোগ। বাজি নিষ্ক্রিয় করতে অনেক বেশি সতর্কতা অবলম্বন করা উচিত ছিল বলে মনে করছেন তাঁরা। যদিও, পুলিশের তরফ থেকে এবিষয়ে এখনও কিছু জানানো হয়নি।

আরও পড়ুন-রাজ্য সরকার উদ্বাস্তুদের নাগরিকত্ব দিয়েছে, মধ্যমগ্রামে দাবি মমতার

Related articles

সঙ্কটের মধ্যেই শুল্ক বাড়ল পেট্রোলের, ডিজেল-বিমানের জ্বালানির রফতানি করে ছাড়

পশ্চিম এশিয়ায় যুদ্ধ। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি। দেশে দেশে জ্বালানি সঙ্কট। এই পরিস্থিতিতে ভারতে জ্বালানি রফতানির ক্ষেত্রে...

রবিবার খোলা থাকছে বিদ্যাসাগর সেতু, নয়া নির্দেশিকা জারি পুলিশের 

রবিবার সকাল থেকে রাত পর্যন্ত বন্ধ থাকছে না বিদ্যাসাগর সেতু (Vidyasagar Setu), পূর্ববর্তী নির্দেশিকা প্রত্যাহার করে জানিয়ে দিল...

আজ ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর, বিকেলে নন্দীগ্রামে শুভেন্দু

আজ দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করতে ডায়মন্ড হারবার যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যে...

হারিয়ে যাওয়া ‘সপ্তডিঙার’ সন্ধানে গুপ্তধনের হদিশ টিম সোনাদার! বিশেষ প্রাপ্তি সুন্দরী সুন্দরবন

কিশোর মনের রহস্য গল্প বুননে ফের অনবদ্য পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। চেনা স্টাইলে ইতিহাস- পুরাণ মিলেমিশে একাকার হলেও চিত্রনাট্যের...