Monday, May 18, 2026

‘দিদিকে বলো’ পাল্টে দিল অভির জীবন

Date:

Share post:

আবার ‘দিদিকে বলো’ দিল সমস্যার সমাধান। দারিদ্র্য আর অনটনে থাকা যুবক খুঁজে পেল এগিয়ে যাওয়ার আলো।

বর্ধমানের কাঁকসার কুলডিহি গ্রাম। প্রায় বিনা চিকিৎসায় বাবা মারা যাওয়ার পর সংসারে মা আর অভি। রোজগার নেই। মাধ্যমিক পাশ করার পর উচ্চমাধ্যমিকে ভর্তি হলেও দ্বাদশ শ্রেণিতে এসে আর পড়াশোনা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছিল না। ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত যখন একপ্রকার নিয়ে নিয়েছে, তখন উপায় না দেখে অভি ‘দিদিকে বলো’তে জয়মা বলে ফোন করে। অবস্থার কথা জানায়। তারপরেই ডাক মলানদিঘির পঞ্চায়েত থেকে। মিলল আর্থিক সাহায্য। পঞ্চায়েত প্রধান অভির হাতে তিন হাজার টাকার চেক তুলে দেন। প্রধান শিক্ষক জানান, ‘দিদিকে বলো’ অভির পড়াশোনা চালিয়ে যাওয়ার পথ করে দিল। অভি ধন্যবাদ জানিয়েছে মুখ্যমন্ত্রীকে।

Related articles

জেনিফার শেষ শ্রদ্ধা, শোকস্তব্ধ লিয়েন্ডারের পাশে থাকার বার্তা শুভেন্দুর

রবিবার প্রয়াত হয়েছেন লিয়েন্ডার পেজের (Leander Pase) মা জেনিফার(Jenifar)। সোমবার তাঁর শেষকৃত্যের অনুষ্ঠানে এসে টেনিস তারকা সমবেদনা জানালেন...

রাজ্যে ক্ষমতার পালাবদলেই মুক্তহস্ত কেন্দ্র: জলজীবন মিশনের ৩৯ হাজার কোটি অনুমোদন

বাংলায় ডবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠা হলে কেন্দ্র থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। প্রথমেই রেল...

বাংলায় পাথরবাজি চলবে না, পুলিশের গায়ে হাত দিলে যতদূর যেতে হয় যাব: কড়া বার্তা পুলিশমন্ত্রী শুভেন্দুর

বাংলায় পাথরবাজি চলবে না, পুলিশের গায়ে হাত দিলে পুলিশমন্ত্রী হিসেবে যতদূর যেতে হয় যাব। রবিবার পার্কসার্কাসে অশান্তির পরে...

অভিষেকের চিঠি নাকচ, বিধানসভায় বিরোধী দলনেতা নিয়ে জট

বিরোধী দলনেতা পদ নিয়ে বিধানসভায় বেনজির জট। শোভনদেব চট্টোপাধ্যায় (Shovandeb Chattopadhyay) বিরোধী নেতা বলে তৃণমূলের তরফে সর্বভারতীয় সাধারণ...