Monday, May 18, 2026

শ্রীলঙ্কাকে হেলায় হারিয়ে সহজ সিরিজ জয় ভারতের

Date:

Share post:

দুরন্ত ব্যাটিংয়ের পর অনবদ্য বোলিং। ভারতের ২০১ রানের বিরুদ্ধে খেলতে নেমে তাসের ঘরের মত ভেঙে পড়ল শ্রীলঙ্কা। পুনেতে শেষ টি-২০ ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ জিতল ভারত। মাত্র ১২৩ রানেই গুঁটিয়ে যায় শ্রীলঙ্কান ইনিংস।

এদিনের ডু অর ডাই ম্যাচে টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় শ্রীলঙ্কান অধিনায়ক মালিঙ্গা। ওপেনিং জুটির বড় রানের পাশাপাশি শার্দূল ঠাকুর এবং মনীশ পান্ডের তান্ডব ব্যাটিংয়ে ভর করে ২০১ রানে পৌঁছে যায় টিম কোহলি। ভারতের দুই ওপেনিং জুটি, ধাওয়ান এবং রাহুল করেন যথাক্রমে ৫২ এবং ৫৪ রান। ক্যাপ্টেন কোহলিও ১৭ বলে ২৬ রান করে স্কোরবোর্ডে রান যোগ করেন। বাকি কাজটা সারেন মনীশ পান্ডে এবং শার্দূল ঠাকুর। শার্দূলের ৮ বলে ২২ এবং পান্ডের ১৮ বলে ৩১ রানের তান্ডব ব্যাটিংয়ে ভর করে ২০১ রান তোলে টিম ইন্ডিয়া। শ্রীলঙ্কার হয়ে তিনটি উইকেট নেন সান্দাকান ও একটি করে উইকেট নেন হাসারাঙা ও কুমারা।

জবাবে ব্যাট করতে নেমেই প্রথম ওভারেই শ্রীলঙ্কান ব্যাটিংয়ে ভাঙ্গন ধরান জসপ্রীত বুমরা। মাত্র ১ রানে গুনথিলকা কে সাজঘরে ফেরান তিনি। এরপর অবিস্কা ফার্নান্দো কে ফেরান শার্দূল ঠাকুর। মাত্র ৯ রান করে মাঠ ছাড়েন তিনি। এদিকে এদিনেও বলে বাজিমাত করেন নভদ্বীপ সাইনি। কুশল পেরেরাকে আউট করেন তিনি। এরপর দলের হাল ধরেন অভিজ্ঞ মেথিউস এবং ধনঞ্জয় ডি সিলভা। কিন্তু ক্রিজে সেট হওয়ার আগেই ৩১ রানে তাকে ফেরান ওয়াসিংটন সুন্দর। এদিন শ্রীলঙ্কান ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ রান করেন ধনঞ্জয় ডি সিলভা ৫৭(৩৬ বল)। এরপর একের পর এক ব্যাটসম্যান মাঠ ছাড়েন। ভারতের হয়ে তিনটি উইকেট নেন সাইনি। দুটি করে উইকেট পান ঠাকুর ও সুন্দর এবং একটি উইকেট পান বুমরা। ভারতের বোলিং দাপটে ১২৩ রানে উড়ে যায় শ্রীলঙ্কা। ৭৮ রানে ম্যাচ জিতে সিরিজ পকেটে পুরল টিম কোহলি।

Related articles

ব্রাউন সুগার পাচার বিজেপি জেলা সভাপতির ছেলের! গ্রেফতার ত্রিপুরায়

একদিকে বাংলায় বিজেপির নেতারা সীমান্ত নিরাপত্তায় মাঠে নেমে কাজ করা শুরু করেছেন। অন্যদিকে বিজেপি শাসিত রাজ্যগুলিতে সীমান্ত অনুপ্রবেশে...

ভোটের পরেও সন্ত্রাস কোচবিহারে! যুব তৃণমূল নেতার বাড়িতে হামলা, রেহাই পেল না শিশুকন্যাও 

ভোট লুট করে নির্বাচনে জেতার পর থেকেই বিজেপির সন্ত্রাস চলছে রাজ্যজুড়ে। নির্মমভাবে মারা হচ্ছে তৃণমূল নেতাদের, ভাঙচুর করা...

সুইডেনে বাঙালি অভ্যর্থনায় আপ্লুত মোদি: বাংলায় জানালেন খুশির খবর

কাজ অথবা পড়াশোনার টানে বাংলার মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্তে যে ছড়িয়ে রয়েছে, তা বলা বাহুল্য। আগে বিদেশ সফরে...

‘বাংলা বুলডোজারের রাজনীতিতে বিশ্বাস করে না’! হকার উচ্ছেদ ইস্যুর প্রতিবাদে সরব তৃণমূল নেত্রী

রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই বেআইনি নির্মাণ ও দখলদারি উচ্ছেদে কড়া পদক্ষেপ করতে শুরু করেছে নতুন বিজেপি সরকার। গত...