Sunday, May 17, 2026

বিক্ষোভ এড়াতে বেলুড় মঠে না’কি রাত্রিবাস করতে পারেন মোদি

Date:

Share post:

প্রধানমন্ত্রীর সফরকালে রাজভবনের সামনে বিক্ষোভ দেখালেও কেউই বেলুড় মঠে বিক্ষোভ দেখাবেন না।
তাই বিক্ষোভ নিস্ক্রিয় করতে SPG- র সর্বশেষ কৌশল অনুযায়ী বেলুড় মঠেই রাত্রিবাস করতে পারেন নরেন্দ্র মোদি৷ প্রধানমন্ত্রী নিজেও নাকি তেমন ইচ্ছাই প্রকাশ করেছেন তিনি। তবে সংশ্লিষ্ট মহল বলছে, VVIP নিরাপত্তা কৌশলের অঙ্গ, প্রয়োজনে একাধিক বিকল্পের কথা ভাসিয়ে দেওয়া৷ বেলুড়ে রাত্রিবাসের কথা তেমনও হতে পারে৷

ওদিকে, বিরোধী রাজনৈতিক শিবিরের মন্তব্য, বিক্ষোভের ভয়েই মোদির জন্য ‘নিরাপদতম’ আশ্রয়স্থল খোঁজা হচ্ছে৷ তাই তিনি রাজভবনের পরিবর্তে বেলুড় মঠে রাত কাটাতে চাইছেন। এর একটাই কারণ, কোনও সংগঠনই বেলুড় মঠে বিক্ষোভ দেখাতে যাবেনা৷ এই বিক্ষোভে ভুল বার্তা যাবে৷ আর সেই সুযোগটাই SPG নিতে চায় ৷

NRC- CAA বিক্ষোভের কারণে মোদি আগেই অসম সফর বাতিল করেছেন। পশ্চিমবঙ্গে এসে বেলুড়ে থাকার বিষয়ে মোদির ইচ্ছাপ্রকাশও SPG-র পরামর্শ অনুসারেই৷

আরও পড়ুন-সুপ্রিম কোর্টে ২ মৃত্যুদণ্ডপ্রাপ্তের আবেদনের শুনানি ১৪ জানুয়ারি

Related articles

প্রায় ৬০ লিটার দুধ দান! মাতৃত্বের প্রথম বছরেই নজির জোয়ালার

মাতৃত্বের প্রথম বছরেই এক অনন্য মানবিক নজির গড়লেন ভারতের প্রাক্তন ব্যাডমিন্টন তারকা জোয়ালা গুট্টা (Former badminton star Joala...

পেট্রোল-ডিজেলের পরে CNG: রাজধানীতে দুদিনে ৩ টাকা বাড়ল দাম

দেশের রাজধানী শহরকে দূষণমুক্ত করতে দীর্ঘদিন ধরে সিএনজি-র ব্যবহারে জোর দেওয়া হয়েছে। অথচ রাজধানী দিল্লিতে সেই সিএনজি এখন...

IPL: দিল্লিতে টিকিটের বিরাট কালোবাজারির চক্র ফাঁস, জড়িত ডিডিসিএ কর্তাও

আইপিএল(IPL) ম্যাচে টিকিটের কালোবাজারি (Black marketing) তুঙ্গে। গত ২৭ এপ্রিল অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস এবং...

বিপাকে অনুরাগ, পরিচালকের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি!

বিতর্কের সঙ্গে বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপের (Anurag Kashyap) সম্পর্কটা নতুন নয়। সেই কারণেই মাঝেমধ্যে বিপাকে পড়তে হয় তাঁকে।...