Saturday, March 14, 2026

ফাঁসির টাকাতে মেয়ের বিয়ে

Date:

Share post:

ফাঁসিতে ঝোলালেই মিলবে টাকা। আর সেই টাকায় হবে মেয়ের বিয়ে! মৃত্যুদণ্ডের পারিশ্রমিকে মিলবে বিয়ের আনুষাঙ্গিক কেনার টাকা।

পবন জল্লাদ। নির্ভয়া কাণ্ডে দোষী সাব্যস্ত চারজনকে ফাঁসি দেওয়ার দায়িত্ব পড়েছে পবনের উপর। পবন বলছেন, হাত একদম খালি, অথচ সামনে মেয়ের বিয়ে। তাই ২২শে জানুয়ারি চার অভিযুক্তকে ফাঁসি দিলে হাতে আসবে এক লক্ষ টাকা। সেই টাকা তিনি মেয়ের বিয়ের জন্য খরচা করব নানা আনুষঙ্গিক কেনার। যদি না আইনি জটিলতায় ফাঁসির দিন পিছিয়ে যায়।

ইতিমধ্যে ফাঁসির অনুশীলন শুরু করে দিয়েছে ৫৭বছরের পবন। ফাঁসির দড়ি যেমন তৈরির প্রস্তুতি চলছে, তেমনি তিহাড় জেলের ফাঁসির মঞ্চ পরীক্ষা-নিরীক্ষা চলছে। পবন অবশ্য ফাঁসি নিয়ে বেশ খুশি। তার সাফ কথা, গোটা দেশই এই চারজনকে ফাঁসির দড়িতে ঝোলাতে চাইছে। আর এই ফাঁসির জন্য হাতেও গুনে গুনে আসবে এক লক্ষ টাকা। নিজের পরিবারের কথা বলতে গিয়ে পবন বলেছেন, জেল আমাকে পাঁচ হাজার টাকা মাসোহারা দেয়। এই টাকায় পাঁচ মেয়ে তিন ছেলের সংসার চালানো মুশকিল। তবু তার মধ্যেই চার মেয়ের বিয়ে দিয়েছি। আর এক মেয়ের বিয়ের প্রস্তুতি চলছে। ওই টাকাটা হাতে পেলে মেয়ের বিয়ে দিতে পারব। তাছাড়া এই ধরণের দুর্বৃত্তদের ফাঁসিতে ঝোলাতে পারলে আমারও আনন্দ হবে। এদের সমাজে বেঁচে থাকার অধিকার নেই। প্রস্তুতি নিচ্ছে তিহাড় প্রশাসন। অপেক্ষা ২২জানুয়ারির সকাল সাতটার।

আরও পড়ুন-ফের পাকিস্তানের ব্যাট বাহিনীর হাতে মুণ্ডচ্ছেদ ভারতীয়র

spot_img

Related articles

নন্দীগ্রাম দিবস: শহিদদের শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর, বিজেপিকে উৎখাতের ডাক মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর

তেরো বছর আগে ঘটে যাওয়া সেই রক্তক্ষয়ী স্মৃতি আজও টাটকা বাংলার মানুষের মনে। শনিবার নন্দীগ্রাম দিবসে শহিদদের প্রতি...

আরও কিছু ভাঙতে পারে! হাত ধরে সাংসদ করা নেত্রীকে ‘হুমকি’ মিঠুনের

নরেন্দ্র মোদির ব্রিগেডের সভা উপলক্ষ্যে যে নজিরবিহীন সন্ত্রাস দেখেছে কলকাতা শহর, তা স্পষ্ট করে দেয় এই গুন্ডাগিরিকেই সমর্থন...

হাদি হত্যাকাণ্ডে ফের সাফল্য বাংলার পুলিশের, নদীয়া থেকে গ্রেফতার আরও ১

আবারও বাংলাদেশের ছাত্রনেতা ওসমান হাদি খুনের ঘটনার গ্রেফতারিতে বাংলার পুলিশের বিরাট সাফল্য। পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার আরও ১। শনিবার...

শহরে প্রধানমন্ত্রীর উপস্থিতিতেই মন্ত্রী শশী পাঁজার ওপর আক্রমণ! নিন্দায় সরব অভিষেক

খোদ প্রধানমন্ত্রীর শহরে উপস্থিত থাকাকালীনই আক্রান্ত হলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। অভিযোগের তির বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকে। মন্ত্রীর...