Saturday, June 27, 2026

ফের পাকিস্তানের ব্যাট বাহিনীর হাতে মুণ্ডচ্ছেদ ভারতীয়র

Date:

Share post:

আরও একবার নারকীয়তার ঘটনা উঠে এল পাকিস্তানি সেনার তরফ থেকে। পাকিস্তানের ব্যাট বাহিনীর হাতে মৃত্যু ভারতীয়ের। সূত্রের খবর, কাশ্মীরের পুঞ্চ এলাকায় মালবহনের কাজ করতেন ২৮ বছরের মহম্মদ আসলম। তাঁর মুণ্ডচ্ছেদ করার অভিযোগ উঠেছে পাকিস্তানের বিরুদ্ধে। এমনকী মহম্মদের মাথার অংশ দেহের সঙ্গে মেলেনি বলে খবর। আসলমের গোটা দেহ বিকৃত করা হয়েছে বলেও জানা গিয়েছে। সেনা প্রধান নরভানের হুঙ্কার ভারতীয়ের দেহ খন্ড বিখন্ড করে হত্যার ঘটনা নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে তোপ দেগেছেন ভারতের সেনা প্রধান জেনারেল এমএম নরভানে। তিনি সাফ জানিয়ে দেন, ‘ এই বিষয়টির জবাব মিলিটারি ঘরানায় দেওয়া হবে।’ কাশ্মীরের কাসালিয়ান গ্রামের গুলপুরে পাকিস্তানের সীমান্ত রক্ষীবাহিনী ক্রমাগত গোলা বর্ষণ করে চলেছে। কয়েকদিন আগে এক মালবাহীর দেহ উদ্ধার ঘিরে তুমুল তোলপাড় শুরু হয়। অপর মৃত ২৩ বছরের আলতাফও খুন হয়েছেন বলে খবর।

আরও পড়ুন-সিএএ নিয়ে বক্তব্য রেখে বেলুড় মঠকে রাজনৈতিক আখড়া করতে চাইছেন প্রধানমন্ত্রী, অভিযোগ পার্থর

Related articles

ফের ভারতের আসতে পারেন মোদির ‘বন্ধু’ ট্রাম্প

আগামী ২০২৭ সালের শুরুতেই দ্বিপাক্ষিক সফরে ভারতে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (American President Donald Trump)। শনিবার...

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...

গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র? তারাতলা বিপর্যয়ে ফিরহাদ-সহ ২ কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ

আর কিছুক্ষণের মধ্যেই কি গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম! তারাতলায় নির্মীয়মাণ গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার আইনি বিপাকে...