Friday, May 22, 2026

3 জঙ্গিকে 12লক্ষ টাকার বিনিময়ে দিল্লি পৌঁছানোর সময়ই গ্রেফতার এক DSP

Date:

Share post:

সরষের মধ্যে ফের ভূতের খোঁজ মিলেছে৷

জম্মু-কাশ্মীর থেকে তিন জঙ্গিকে পৌঁছে দিতে হবে দিল্লিতে। বিনিময়ে মিলবে 12 লক্ষ টাকা৷ জঙ্গিদের সঙ্গে এই রফা হয় কাশ্মীরের এক DSP-র, নাম দেবেন্দ্র সিং-এর ৷ নির্দিষ্ট খবরের ভিত্তিতে জঙ্গিদের সঙ্গে একই গাড়িতে থাকা জম্মু- কাশ্মীরের ডিএসপি দেবেন্দ্র সিং-কে গ্রেফতার করা হয়েছে৷ এই DSP সম্পর্কে বিস্ফোরক কিছু তথ্যও পেয়েছে কেন্দ্রীয় গোয়েন্দারা৷ এদিকে ধৃত দেবেন্দ্রর সাফাই, ওই 3 জঙ্গির আত্মসমর্পণের বন্দোবস্ত করতেই তাদের সঙ্গে গাড়িতে যাচ্ছিলেন তিনি। এই দাবি একেবারেই বিশ্বাসযোগ্য নয় বলে মনে করছেন গোয়েন্দারা।দেবেন্দ্র যাই দাবি করুন, তাঁকে আপাতত জঙ্গি হিসেবেই দেখছেন তদন্তকারীরা। সেই ভাবেই তদন্ত প্রক্রিয়া চলছে৷
কেন ওই 3 জঙ্গিকে দিল্লিতে নিয়ে যাওয়া হচ্ছিল, সেই প্রশ্নের উত্তর খুঁজছে গোয়েন্দারা। প্রজাতন্ত্র দিবসের দিন দিল্লিতে কোনও জঙ্গি হামলার ছক ছিল কি না, ধৃতদের জেরা করে জানার চেষ্টা চলছে।

কোনও নাশকতা ঘটানোর আগে রেইকি করে তথ্য সংগ্রহ করে থাকে জঙ্গি সংগঠনগুলো। সেই কাজেই দেবেন্দ্র জঙ্গিদের দিল্লি পৌঁছে দিতে যেতে পারেন বলে সন্দেহ রয়েছে তদন্তকারীদের। গত শনিবার, গোপন খবর পেয়ে দক্ষিণ কাশ্মীরের কুলগামে একটি গাড়ি আটকায় পুলিশ। ওই গাড়িতেই 3 জঙ্গির সঙ্গে ছিলেন জম্মু-কাশ্মীর পুলিশের DSP দেবেন্দ্র সিং। আরও গুরুত্বপূর্ণ বিষয়, গাড়িটির মালিক এই দেবেন্দ্র সিং-ই৷ ধৃত তিন জঙ্গির মধ্যে রয়েছে হিজবুল মুজাহিদিন কমান্ডার সৈয়দ নাভিদ মুস্তাক ওরফে বাবু, রফি রাঠের এবং কাশ্মীরের বাসিন্দা এক আইনজীবী, ইরফান শফি মির। পরে জঙ্গি দলে যোগ দেয়৷ গোয়েন্দা সূত্রের খবর, শফি মির অন্তত পাঁচ বার পাকিস্তান ঘুরে এসেছে।
জঙ্গিদের সঙ্গে পদস্থ পুলিশ কর্তার ধরা পড়ার ঘটনায় তোলপাড় শুরু হয়ে গিয়েছে উপত্যকার পুলিশ মহল এমনকি কেন্দ্রীয় গোয়েন্দাদের মধ্যেও। আপাতত দেবেন্দ্র ও জঙ্গিদের জেরা করে আরও তথ্য জোগাড়ের চেষ্টা চালাচ্ছে জম্মু- কাশ্মীর পুলিশ এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

Related articles

রাজ্যের পড়ুয়াদের পিঠের বোঝা কমবে? চালু কেন্দ্রের ‘স্কুল ব্যাগ পলিসি ২০২০’

স্কুল পড়ুয়াদের ভারী ব্যাগের বোঝা কমাতে কেন্দ্রের 'স্কুল ব্যাগ পলিসি ২০২০' (School Bag Policy 2020) কার্যকর করার নির্দেশ...

মিড-ডে মিলে তেল, গ্যাস কমানোর ফতোয়া: যুদ্ধ-সংকটে প্রথম কোপ শিশুদের উপর!

জ্বালানি গ্যাসের পরে এবার গোটা দেশ যে ভোজ্য তেলের সংকটের মধ্যেও পড়েছে তা লুকানোর আপ্রাণ চেষ্টা কেন্দ্রের মোদি...

গ্রেফতারির ১০ দিনের মাথায় জামিন পেলেন বাংলা পক্ষের প্রতিষ্ঠাতা গর্গ

অবশেষে জামিন মিলল বাংলা পক্ষের প্রতিষ্ঠাতা গর্গ চট্টোপাধ্যায়ের (Garga Chatterjee)। শুক্রবার ২০০০ টাকার বন্ডে তাঁর অন্তর্বর্তিকালীন জামিন মঞ্জুর...

বিকাশের সওয়ালে স্বস্তিতে অদিতি-দেবরাজ! ১৯ জুন পর্যন্ত গ্রেফতার করা যাবে না, মৌখিক নির্দেশ হাই কোর্টের

আদালতের (Kolkata High Court) নির্দেশে আপাতত স্বস্তিতে প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সী (Aditi Munsi) এবং তাঁর স্বামী তথা...