Tuesday, May 12, 2026

সারদা-নারদ-রোজভ্যালি তদন্তের মূল অফিসারদের বদলি সিবিআইয়ের, কিন্তু কেন?

Date:

Share post:

অর্থলগ্নি সংস্থা রোজভ্যালি তদন্তে এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এক অফিসারের বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ তুলল সিবিআই। সোমবার ইডির তদন্তকারী অফিসার মনোজ সিংহকে ঘণ্টা চারেক জিজ্ঞাসাবাদও করেন সিবিআই তদন্তকারীরা।এরই পাশাপাশি সারদা, নারদ এবং রোজভ্যালি মামলার তিন তদন্তকারী অফিসারকে কলকাতা ইউনিট থেকে সরিয়ে দিল কেন্দ্রীয় তদন্ত এজেন্সি। সরিয়ে দেওয়া হয়েছে আরও এক ডিএসপি পদমর্যাদার অফিসারকে।

সিবিআই সূত্রে জানা গিয়েছে, সারদা কাণ্ডের তদন্তকারী অফিসার তথাগত বর্ধনকে কলকাতা থেকে দিল্লি ইউনিটে সরিয়ে দেওয়া হয়েছে। প্রথম থেকেই তিনি সারদার তদন্তকারী অফিসার ছিলেন।মাসখানেক আগে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের পার্কস্ট্রিটের বাড়িতে সিবিআইয়ের টিম হানা দেওয়ার সময়েও ওই দলের নেতৃত্বে ছিলেন তথাগত বর্ধন।

২০১৯-এর গোড়াতেই রোজভ্যালি মামলার তদন্তকারী অফিসার হিসেবে সিবিআইয়ের কলকাতা ইউনিটে যোগ দিয়েছিলেন চোজম শেরপা। তাঁকে আপাতত পাঠানো হয়েছে ভুবনেশ্বরে। তাঁর সঙ্গেই কলকাতা থেকে অন্যত্র পাঠানো হয়েছে রোজভ্যালি মামলার অন্যতম তদন্তকারী ডিএসপি ব্রতীন ঘোষালকে।বাদ যাননি নারদ মামলার তদন্তকারী অফিসার রঞ্জিত সিনহাও। তাঁকে কলকাতা থেকে দিল্লি পাঠিয়ে দেওয়া হয়েছে।

মঙ্গলবার রাতে এই বদলির প্রক্রিয়া সম্পন্ন হয়। চলতি বছরের ৩ জানুয়ারি এসপি পদমর্যাদার অফিসার জয়নারায়ণ রানাকে ভুবনেশ্বর থেকে কলকাতায় আনা হয়েছিল।আর এক এসপি শান্তনু কর ছিলেন কলকাতাতেই। তাঁর দায়িত্বও বদল করেছে সিবিআই। এএসপি পদমর্যাদার সঞ্জয় সিনহাকে দিল্লি থেকে কলকাতায় নিয়ে আসছে সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফে এই বদলিকে রুটিন বদলি হিসেবে বলা হলেও, ওয়াকিবহলমহলের ধারণা এই বদলের নেপথ্যে যথেষ্ট কারণ আছে।

 

Related articles

পুরনো কমিটি ভেঙে নতুন মুখ, ডিজিটাল যোদ্ধাদের রণকৌশল বাতলে দিলেন মমতা-অভিষেক

২০২৬-এর নির্বাচনী লড়াইয়ের পর এবার সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল ময়দানে সংগঠনকে ঢেলে সাজাতে উদ্যোগী হলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব।...

৩১ কেন্দ্রে হারের ব্যবধান ছাপিয়ে নাম বাদ কয়েক লক্ষ! সুপ্রিম কোর্টে SIR-চক্রান্তের পর্দাফাঁস তৃণমূলের

বাংলার ক্ষমতা দখল করতে কি প্রয়োগ করা হয়েছিল কোনও অদৃশ্য নীল নকশা? কুরুক্ষেত্রের যুদ্ধে অভিমন্যুকে যেভাবে সপ্তরথী মিলে...

ISL: শীর্ষস্থান অধরাই বাগানের, ডার্বিতেই লিগের ভাগ্য নির্ধারণ!

আইএসএলের(ISL) ম্যাচে ইন্টার কাশীর বিরুদ্ধে ড্র মোহনবাগানের(Mohun bagan)। ম্যাচের ফল ০-০। লিগের ভাগ্য নির্ধারণ করে দেবে আগামী রবিবারের...

বেআইনি নির্মাণকারীর সম্পত্তি বাজেয়াপ্ত করে ক্ষতিপূরণ: তিলজলা ঘুরে জানালেন মন্ত্রী

বেআইনি নির্মাণ নিয়ে প্রথম থেকেই যে রাজ্যের নব নিযুক্ত বিজেপি সরকার কাজ করবে, তা প্রথম দিন দফতরে বসেই...