Tuesday, March 3, 2026

রিজিজু’র হাতে রাজ্য বিজেপির সভাপতি পদে মনোনয়ন জমা দিলেন দিলীপ ঘোষ

Date:

Share post:

বঙ্গ-বিজেপির সভাপতি পদের জন্য বুধবার নিজের মনোনয়নপত্র জমা দিয়েছেন বিজেপির বর্তমান রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সূত্রের খবর, কেন্দ্রীয় বিজেপি’র প্রতিনিধি হিসেবে এদিন রাজ্য বিজেপির দপ্তরে এসেছিলেন কেন্দ্রের মন্ত্রী তথা এ রাজ্যের ভারপ্রাপ্ত নির্বাচনী-পর্যবেক্ষক কিরেন রিজিজু। তাঁর হাতেই নিজের মনোনয়নপত্র জমা দেন দিলীপ ঘোষ। দ্বিতীয় কোনও মনোনয়নপত্র জমা হয়নি৷ ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দিলীপবাবুর দ্বিতীয়বারের জন্য রাজ্য বিজেপির সভাপতি হওয়া একরকম নিশ্চিত৷ শেষমুহূর্তে পরিকল্পনার কোনও রদবদল না হলে

আপাতত ঠিক আছে, বৃহস্পতিবারই রাজ্য বিজেপির সভাপতির নাম ঘোষণা হতে চলেছে।

দ্বিতীয়বারের জন্য সভাপতি পদে মনোনয়ন দাখিলের পর দিলীপ ঘোষ বলেছেন, “আমি আগেও সভাপতি হতে চাইনি। এবারও দলের নির্দেশে সভাপতি পদে মনোনয়নপত্র জমা করলাম। কাল জানা যাবে। আমাদের দলের একটা সংবিধান রয়েছে। অনুগত সৈনিক হিসেবে দলের সিদ্ধান্ত মানতে বাধ্য।”

spot_img

Related articles

মাধ্যমিকের পর কোন বিষয়? পড়ুয়াদের দোটানা কাটাতে কেরিয়ার গাইডেন্সে জোর নয়া সভাপতির 

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নয়া সভাপতি হিসেবে সোমবার দায়িত্ব নিলেন অধ্যাপক পার্থ কর্মকার। চিরঞ্জীব ভট্টাচার্যের স্থলাভিষিক্ত হয়েই নিজের...

বাগুইআটিতে নয়া দমকল কেন্দ্রের শিলান্যাস সুজিতের, একগুচ্ছ প্রকল্পের সূচনা বিধাননগরে

রাজ্যজুড়ে উন্নয়নের কর্মযজ্ঞের অঙ্গ হিসেবে সোমবার একগুচ্ছ নতুন প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন হল বিধাননগরে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য...

প্রাক দোল- উৎসবের মঞ্চ থেকে সর্বধর্ম সমন্বয়-সম্প্রীতির বার্তা মুখ্যমন্ত্রীর, পা মেলালেন ডান্ডিয়ায়

দোলের প্রাক্কালে কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে আয়োজিত দোল ও হোলির মিলন উৎসবের মঞ্চ থেকে সর্বধর্ম সমন্বয় ও সম্প্রীতির...

ভোটার তালিকা জট: দায় ঝাড়ছে কমিশন, পাল্টা সরব ডব্লিউবিসিএস আধিকারিকরা 

ভোটার তালিকায় ‘আন্ডার অ্যাডজুডিকেশন’ বা বিচারাধীন নামগুলি ঘিরে দানা বাধা বিতর্কে এবার সরাসরি সংঘাতের আবহে মুখ খুলল ডব্লিউবিসিএস...