Friday, May 15, 2026

এনপিআর নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের নয়া ফরমান

Date:

Share post:

এনপিআর নিয়ে রোজই নতুন নতুন তথ্য বেরিয়ে আসছে। এবার স্বরাষ্ট্রমন্ত্রক নোটিশ দিয়ে জানাল, ন্যাশনাল পপুলেশন রেজিস্টারে নাম তুলতে আধার, ভোটার, প্যান, ড্রাইভিং লাইসেন্স সহ পাসপোর্টের তথ্য লাগবে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছিলেন, ২০২০ সালের এপ্রিল মাসে এনপিআরের কাজ শুরু হবে, চলবে সেপ্টেম্বর পর্যন্ত। আর তথ্য দেওয়া ঐচ্ছিক। তথ্য প্রমাণে কোনও নথি লাগবে না। কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকরও সেই কথা সমর্থন করেছিলেন। এবার আবার নয়া নির্দেশ। শুধু তাই নয়, আগে লাগছিল ১৫টি তথ্য, আর এ বছরে তা বদলে হচ্ছে ২১টি তথ্য।

দেখে নিন স্বরাষ্ট্রমন্ত্রক যে তথ্য চাইছে..

১.নাম ২.লিঙ্গ ৩.জন্মতারিখ ৪.বিবাহিত না অবিবাহিত ৫.মা/বাবা /স্বামী /স্ত্রীর নাম ৬.শিক্ষাগত যোগ্যতা ৭.বাড়ির অথবা পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক ৮.পেশা ৯.জন্মস্থান ১০.বর্তমানে যেখানে আছেন তার ঠিকানা ১১.ঠিকানায় বসবাস কত দিন ধরে ১২.স্থায়ী বসবাসের ঠিকানা ১৩.বাড়ি বদলালে তার ঠিকানা ১৪. জাতি ১৫.আধার কার্ড নম্বর (বাধ্যতামূলক), ১৬.ভারতের পাসপোর্ট নম্বর ১৭. নয়া ভোটার আইডি কার্ডের নম্বর ১৮. প্যান কার্ড (নতুন নম্বর বাধ্যতামূলক) ১৯. গাড়ির লাইসেন্স নম্বর ২০. মোবাইল নম্বর ২১. মা বাবার জন্মস্থান ও জন্ম তারিখ।

Related articles

বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্য বিধানসভার নির্বাচিত স্পিকার রথীন্দ্র, শুভেচ্ছা সব পক্ষের

শুক্রবার বিধানসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় স্পিকার হিসেবে জয়লাভ করলেন বিজেপি বিধায়ক রথীন্দ্র বোস। এদিন প্রোটেম স্পিকার তাপস রায়ের (Tapas...

পুরনিয়োগ দুর্নীতি মামলায় ED দফতরে রথীন 

পাঁচবার তলব এড়িয়ে যাওয়ার পর অবশেষে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) দফতরে হাজিরা দিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ (Rathin Ghosh)।...

নিট পরীক্ষার নতুন দিন ঘোষণা NTA-র 

প্রশ্নপত্র ফাঁস বিতর্কে বাতিল হয়ে যাওয়া সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিটের নতুন দিন ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)।...

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...