Thursday, May 14, 2026

ইয়েচুরিকে বাংলা থেকে রাজ্যসভায় পাঠাতে তৎপর সিপিএম

Date:

Share post:

সংসদের অভ্যন্তরে বাম-কণ্ঠকে সোচ্চার করতে পরিবর্তিত পরিস্থিতিতে অতীতের অবস্থান থেকে সরে আসতে চায় সিপিএম। তারই ইঙ্গিত মিলেছে দলের সর্বভারতীয় সম্পাদকের দায়িত্বে থাকা সীতারাম ইয়েচুরিকে বাংলা থেকে রাজ্যসভায় পাঠানোর তৎপরতার মধ্যে। এর আগে ইয়েচুরির রাজ্যসভার মেয়াদ শেষের পর তাঁকে ফের নির্বাচনের জন্য কংগ্রেসের সমর্থন দেওয়ার কথা বলেছিলেন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী। ব্যক্তিগত স্তরে তাঁদের সঙ্গে সুসম্পর্ক রয়েছে ইয়েচুরির। কিন্তু তিন বছর আগে নানা তাত্ত্বিক ব্যাখ্যা দেখিয়ে ইয়েচুরির যাত্রাভঙ্গ করেছিল তাঁর নিজের দল সিপিএমই। কিন্তু এবার বাংলা থেকে সিপিএমের সাংসদসংখ্যা শূন্যে নেমে আসার পর বিলম্বিত বোধোদয় হয়েছে দলের। এক্ষেত্রে বামেদের শ্রেষ্ঠ বাজি ইয়েচুরিই। আর তাঁর নাম সামনে এলে কংগ্রেস হাইকম্যান্ডের পক্ষে বাম প্রার্থীকে সমর্থনের আর্জি উপেক্ষা করা কার্যত অসম্ভব বুঝেই ঝাঁপাতে চাইছে সিপিএম।

ইতিমধ্যেই রাজ্যসভায় নির্বাচিত হয়েছেন কংগ্রেসের অভিষেক মনু সিংভি ও প্রদীপ ভট্টাচার্য। অবশ্য এই দুজনের জয়ের পিছনে তৃণমূলের সমর্থন ও ভূমিকা ছিল। আর কিছুদিনের মধ্যে খালি হবে বাংলার রাজ্যসভার পাঁচটি আসন। চারটি আসনে তৃণমূল প্রার্থীর জয় নিশ্চিত। পঞ্চম আসনে ছ’বছর আগে সিপিএম প্রার্থী হিসাবে যান ঋতব্রত ব্যানার্জি। সিপিএম থেকে বহিষ্কৃত হয়ে তিনি খাতায়কলমে নির্দল। এবার পঞ্চম আসনটিতেই কংগ্রেসের সমর্থনে সীতারাম ইয়েচুরিকে পাঠাতে চায় সিপিএম। সংসদের ভিতর বামেদের হয়ে গলা তোলার স্বার্থে।

 

Related articles

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...