Thursday, June 4, 2026

যুবকের অর্ধদগ্ধ দেহ উদ্ধার, জালে ‘বন্ধু’

Date:

Share post:

ফের খুন নিমতায় খুন। নিমতার ফতুল্লাপুরে যুবককে মাথা থেঁতলে খুনের পর পুড়িয়ে দেওয়ার অভিযোগ। মৃতের নাম শেখ জেসিম ওরফে শিখর। বৃহস্পতিবার, সকাল ৯টা নাগাদ মৃতের স্ত্রীই কল্যাণী এক্সপ্রেসওয়ে ফতুল্লাপুরে বালির মাঠের পাশে একটি পাঁচিল ঘেরা জমিতে বছর তিরিশের ওই যুবকের অর্ধদগ্ধ দেহ দেখতে পান।
এই ঘটনায় অভিযুক্ত সন্দেহে ইতিমধ্যেই বারুদ নামে এক যুবককে ধরেছে পুলিশ। পুলিশ দেহ উদ্ধার করে কামারহাটি সাগর দত্ত হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
বুধবার রাতে, ঋণের টাকা দিতে বাড়ি থেকে বের হন শেখ জেসিম। কিন্তু সারারাত বাড়িতে না ফেরায় বৃহস্পতিবার সকালে তাঁর স্ত্রী স্বামীকে খুঁজতে বের হন। অভিযোগ, তখনই বালির মাঠের পাশে পাঁচিল ঘেরা জমিতে একটি পোড়া দেহ দেখতে পান তিনি। পুলিশ সূত্রে খবর, রাতে বারুদ ও জেসিম একসঙ্গে মদ্যপান করেন। এরপরেই কোনও কারণে দু’জনের মধ্যে বচসা চলাকালীনই বারুদ জেসিমকে খুন করে বলে প্রাথমিক তদন্তে অনুমান। প্রমাণ লোপাটের জন্যেই দেহ জ্বালিয়ে দেওয়ার চেষ্টা হয় বলে অভিযোগ।

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...