Saturday, May 2, 2026

ফের বিতর্কিত দিলীপ : যাদের বাবা-মায়ের ঠিক নেই চিন্তা তাদের!

Date:

Share post:

এবার আরও স্পষ্ট এবং বিতর্কিত ভাষায় আক্রমণ দিলীপ ঘোষের। হাওড়ায় নাগরিক আইনের সমর্থনে সভা থেকে বিজেপি রাজ্য সভাপতি বলেন, কে কোন সালে এ দেশে এসেছেন ফর্মে লিখবেন। ২০১৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত যারা এ দেশে এসেছেন, তারা নাগরিকত্ব পাবেন। আমাদের বাবা-মায়ের ঠিক আছে। তাই আমাদের এসব নিয়ে কোনও ভয় নেই। যাদের ঠিক নেই, তারাই ভয় পাচ্ছে। আর সে নিয়ে শুরু হয়ে গিয়েছে ফের বিতর্ক।

দিলীপ শুক্রবার আরও বলেন, প্রত্যেককে নাগরিকত্বের জন্য আবেদন করতে হবে। আধার কার্ড বা ভোটার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়। কেউ নাগরিকত্ব না নিয়ে পাসপোর্ট করতে গেলে দেখতে পাবেন, তাঁর আবেদন গৃহীত হচ্ছে না। দিলীপের কটাক্ষ, আপনারা নেত্রীকে বিশ্বাস করলে কিন্তু বোকা বনে যাবেন।

Related articles

ভোট গণনার দিন রাজ্যে ঝড়বৃষ্টির কমলা সর্তকতা! উইকেন্ডে বিক্ষিপ্ত বর্ষণ জেলায় জেলায়

বাংলার আকাশে দুর্যোগের মেঘ। একদিনের বৃষ্টি বিরতি কাটিয়ে ফের কালবৈশাখীর সতর্কতা জেলায় জেলায়। রবিবার থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টি (Rain)...

কেন্দ্রীয় সরকারি কর্মীদের ভোটগণনায় সমস্যা নেই, হাইকোর্টের রায় বহাল সুপ্রিম কোর্টে

বাংলার বিধানসভা নির্বাচনের ভোট গণনায় (Vote Counting) শুধু কেন্দ্রীয় সরকারই কর্মী কেন, কমিশনের সিদ্ধান্তের বিরোধিতায় সুপ্রিম কোর্টে (Supreme...

অমানবিক গেরুয়া রাজ্য! অ্যাম্বুল্যান্সে রক্ত লাগায় রোগীর স্ত্রীকে দিয়ে সাফ করালেন চালক

চরম হতাশাজনক সরকারি পরিষেবা! দুর্ঘটনাগ্রস্ত এক ব্যক্তিকে অ্যাম্বুল্যান্সে নিয়ে আসার সময়ে গাড়ির গায়ে লেগে গিয়েছে রক্ত। কিন্তু এবার...

পুনর্নির্বাচনের প্রথম দেড় ঘণ্টা পার, নির্বিঘ্নেই চলছে ভোটদান 

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের (WBLA 2026) দ্বিতীয় দফায় ইভিএম কারচুপির অভিযোগের জেরে শনিবার দক্ষিণ ২৪ পরগনার ১৫ টি বুথে...