Monday, May 18, 2026

মোদির কেন্দ্রের কাশী বিশ্বনাথ মন্দিরে এবার চালু হচ্ছে ‘‌ড্রেস কোড’‌, শুরু বিতর্ক

Date:

Share post:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লোকসভা কেন্দ্রের অন্তর্গত বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দিরে প্রবেশ করতে হলে এবার থেকে পোশাক বিধি বা “ড্রেস-কোড” মানতে হবে। যা খুশি পোষাকে যাওয়া যাবে না।

বারাণসীর অন্যতম দর্শনীয় স্থান এই কাশী বিশ্বনাথ মন্দির। এবার থেকে এই মন্দিরে ঢোকার ক্ষেত্রে কড়া নিয়মকানুন চালু হচ্ছে। এই সিদ্ধান্ত নিয়েছে কাশী বিদ্দত পরিষদ।

বিদ্দত পরিষদ জানিয়েছে, এবার থেকে প্যান্ট-শার্ট পরে আর মন্দিরের গর্ভগৃহে ঢোকা যাবে না। মহিলারাও পশ্চিমী পোশাক বা সালোয়ার–কামিজ পরে প্রবেশ করতে পারবেন না মন্দিরের গর্ভগৃহে। মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করতে হলে এবার পুরুষদের পরনে থাকতে হবে ধুতি-পাঞ্জাবি। মহিলারা শাড়ি না পরে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করতেই পারবেন না৷ তবে কাশী বিদ্দত পরিষদের ঘোষিত এই ড্রেস কোড কবে থেকে চালু হবে তা এখনও জানানো হয়নি।
পরিষদের তরফে জানানো হয়েছে, প্যান্ট শার্ট বা অন্যান্য পশ্চিমী পোশাক পরনে থাকলে মন্দিরে ঢোকা যাবে না।

যোগীর রাজ্যে কোনও মন্দিরে পুজো দিতেও এই নয়া নিয়ম নিয়ে ফের বিতর্ক শুরু হতে পারে। এটা মন্দির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লোকসভা কেন্দ্রের মধ্যেই। ২০১৯ সালের মার্চ মাসে প্রধানমন্ত্রী এখানকার রাস্তাঘাট এবং মন্দিরের সৌন্দর্যায়ন করবে বলে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। গঙ্গার সঙ্গে কাশী বিশ্বনাথ মন্দিরের সরাসরি সংযোগ ঘটাতে প্রকল্পও ঘোষণা করেছিলেন। যদিও এর কিছুই এখনও হয়ে ওঠেনি। ওদিকে নতুন পোশাক বিধি চালু হতে চলেছে, যা নিয়ে বিতর্কও শুরু হয়েছে।

Related articles

ব্রাউন সুগার পাচার বিজেপি জেলা সভাপতির ছেলের! গ্রেফতার ত্রিপুরায়

একদিকে বাংলায় বিজেপির নেতারা সীমান্ত নিরাপত্তায় মাঠে নেমে কাজ করা শুরু করেছেন। অন্যদিকে বিজেপি শাসিত রাজ্যগুলিতে সীমান্ত অনুপ্রবেশে...

ভোটের পরেও সন্ত্রাস কোচবিহারে! যুব তৃণমূল নেতার বাড়িতে হামলা, রেহাই পেল না শিশুকন্যাও 

ভোট লুট করে নির্বাচনে জেতার পর থেকেই বিজেপির সন্ত্রাস চলছে রাজ্যজুড়ে। নির্মমভাবে মারা হচ্ছে তৃণমূল নেতাদের, ভাঙচুর করা...

সুইডেনে বাঙালি অভ্যর্থনায় আপ্লুত মোদি: বাংলায় জানালেন খুশির খবর

কাজ অথবা পড়াশোনার টানে বাংলার মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্তে যে ছড়িয়ে রয়েছে, তা বলা বাহুল্য। আগে বিদেশ সফরে...

‘বাংলা বুলডোজারের রাজনীতিতে বিশ্বাস করে না’! হকার উচ্ছেদ ইস্যুর প্রতিবাদে সরব তৃণমূল নেত্রী

রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই বেআইনি নির্মাণ ও দখলদারি উচ্ছেদে কড়া পদক্ষেপ করতে শুরু করেছে নতুন বিজেপি সরকার। গত...