Wednesday, March 18, 2026

মনোনয়নপত্র জমা দিতে চলেছেন জে পি নাড্ডা, আজই দায়িত্ব নেবেন অমিত শাহর উত্তরসূরি

Date:

Share post:

সর্বভারতীয় বিজেপি সভাপতি পদে মনোনয়নপত্র জমা দিতে চলেছেন প্রাক্তন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ও বিজেপির বর্তমান কার্যনির্বাহী সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা। এখনও পর্যন্ত যা পরিস্থিতি তাতে বিনা প্রতিদ্বন্দ্বতায় নির্বাচিত হতে চলেছেন তিনি। নাড্ডার মনোনয়নের অন্যতম প্রস্তাবক অমিত শাহ, রাজনাথ সিং ও নীতীন গডকড়ি। যাঁরা কেন্দ্রীয় মন্ত্রী ছাড়াও বিজেপির বর্তমান ও প্রাক্তন সভাপতি। আর কোনও মনোনয়ন জমা না পড়লে স্ক্রুটিনির পর দুপুর আড়াইটে নাগাদই ঘোষণা হয়ে যাওয়ার কথা নতুন সভাপতির নাম। এরপর দিল্লির বিজেপি সদর দফতরে বর্ণাঢ্য সম্বর্ধনা দেওয়া হবে দলের নতুন কাণ্ডারিকে। দলের প্রদেশ সভাপতি ও বিভিন্ন স্তরের নেতা-কর্মী, সাংসদ, মন্ত্রীরা ছাড়াও উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

spot_img

Related articles

বাম জোটসঙ্গী হয়েই লড়াই: ঘোষিত CPIML-এর ১০ প্রার্থী

অস্তিত্ব সংকটে দাঁড়িয়েও নির্বাচনের আগে জেদ ছাড়তে নারাজ সিপিআইএম। যার ফলে একাধিক বাম শরিকদলের সঙ্গেই সংঘাত। তবে এই...

ইজরায়েলি মিসাইলে মৃত্যু ইরান নিরাপত্তা প্রধানের: হরমুজে ট্রাম্পের পাশে কেউ নেই

পশ্চিম এশিয়ার একাধিক দেশে ব্যাপক ক্ষয় করলেও সাম্প্রতিক যুদ্ধে ইরানের যে বড় ক্ষতি হচ্ছে তা বলাই বাহুল্য। এই...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

গ্রহ-নক্ষত্রের অবস্থানের তারতম্যে আজকের দিনটি ১২টি রাশির জন্য ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা নিয়ে আসতে পারে। কোথাও সাফল্যের ইঙ্গিত, কোথাও...

ভোটের আসরে সন্তান-স্ত্রী-ভাই: শহর থেকে জেলায় তৃণমূল প্রার্থী পরিবারের সদস্যরা

রাজনীতিতে পরিবারবাদ কোনও নতুন তত্ত্ব নয়। বিধানসভা কেন্দ্র তো বটেই, অন্য কেন্দ্র দখল করতেও অনেক সময় একই পরিবারের...