Thursday, June 4, 2026

ব্যর্থতাই সাফল্যের চাবিকাঠি, “পরীক্ষা পে চর্চা”য় কেন এমন বললেন মোদি?

Date:

Share post:

পরীক্ষার নম্বর দিয়ে সাফল্য বিচার করা যায় না। সাফল্য পেতে গেলে মাঝে মধ্যে ব্যর্থতাও মেনে নিতে হয়। ব্যর্থতা সফল হওয়ারই একটি অধ্যায়। সোমবার নয়াদিল্লির তালকাটোরা স্টেডিয়ামে পড়ুয়াদের মুখোমুখি হয়ে “লাস্ট মিনিট সাজেশন” হিসেবে এমনই ‘টিপস’ই দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

প্রসঙ্গত, বোর্ডের পরীক্ষা আসন্ন। তাই নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের মানসিকভাবে উৎসাহিত করতে এদিন তাদের মুখোমুখি হয়েছিলেন প্রধানমন্ত্রী। গোটা দেশের দু’হাজারেরও বেশি ছাত্রছাত্রী প্রধানমন্ত্রীর “পরীক্ষা পে চর্চা”
অনুষ্ঠানে অংশ নেয়।

তাঁদের উদ্দেশ্যে এদিন মোদি বলেন, “পরীক্ষার নম্বর সাফল্যের মাপকাঠি নয়। চন্দ্রযানও প্রথমে ব্যর্থ হয়েছিল। কিন্তু আমি বিজ্ঞানীদের নতুন করে শুরু করার পরামর্শ দিয়েছিলাম। পড়ুয়াদের মুড খারাপ করা উচিত নয়। নিজের মনের উপর নিজের নিয়ন্ত্রণ থাকা জরুরি।”

Related articles

রাজ্যে শিল্প ও কর্মসংস্থানের নয়া সুযোগ! নবান্নে বৈঠক শুভেন্দু-আদানির

দায়িত্বভার গ্রহণের এক মাসের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করলেন দেশের বিশিষ্ট শিল্পপতি গৌতম আদানি। বুধবার নবান্নে...

বিশ্বকাপ জিতিয়েও বাদ সূর্য, টি২০-তেও নতুন নেতা

  ২০২৪ সালে ভারতকে টি২০ বিশ্বকাপ জিতিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেছিলেন রোহিত শর্মা। এবার বিশ্বকাপ জিতিয়েও...

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...