Monday, May 18, 2026

দোলে বসন্তোৎসব নয় শান্তিনিকেতনে!

Date:

Share post:

মহাষ্ঠমীতে অঞ্জলি, লক্ষ্মীপুজোর নাড়ু আর পৌষ পার্বনের পিঠেপুলির মতোই শান্তিনিকেতনের

বসন্তোৎসব- বঙ্গজীবনের অঙ্গ। কিন্তু এবার সেই আনন্দে ইতি পড়তে চলেছে। শান্তিনিকেতনে দোলের অনেক আগেই বসন্তোৎসবের আয়োজন করছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। এবছর দোল ১০ মার্চ। কিন্তু তার ২০ দিন আগেই উৎসবের আয়োজন পালিত হবে বলে বিশ্বভারতী কর্তৃপক্ষ সূত্রে খবর। ১৮ ফেব্রুয়ারি বসন্ত বন্দনার সময়ই বসন্তোৎসবের আয়োজন করা হচ্ছে।
শুধু দিন পরিবর্তনই নয়, বসন্তোৎসব সীমাবদ্ধ থাকবে, বিশ্বভারতীর পড়ুয়া ও শিক্ষকশিক্ষিকা, শিক্ষাকর্মীদের মধ্যে। তবে অনুষ্ঠান কোথায় হবে, সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
সম্প্রতি পৌষ মেলা নিয়ে বিভিন্ন বিতর্কে জড়িয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ৷ সেই কারণেই বসন্তোৎসব নিয়ে এই অবস্থান নেওয়া হয়েছে বলে খবর। তবে, বিশ্বভারতী কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিশ্বভারতীর আশ্রমিক থেকে অধ্যাপক, পড়ুয়ারা। কিন্তু রুষ্ট শান্তিনিকেতনে হোটেল ব্যবসায়ী থেকে পর্যটনশিল্পের সঙ্গে জড়িত ব্যক্তিরা। বিশ্বভারতী কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে খুশি নন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ও। তাঁর মতে, এই সিদ্ধান্তের ফলে গরিমা নষ্ট হচ্ছে। এই নিয়ে উপাচার্যের সঙ্গে ফোনে কথা বলেছেন শিক্ষামন্ত্রী।

Related articles

ব্রাউন সুগার পাচার বিজেপি জেলা সভাপতির ছেলের! গ্রেফতার ত্রিপুরায়

একদিকে বাংলায় বিজেপির নেতারা সীমান্ত নিরাপত্তায় মাঠে নেমে কাজ করা শুরু করেছেন। অন্যদিকে বিজেপি শাসিত রাজ্যগুলিতে সীমান্ত অনুপ্রবেশে...

ভোটের পরেও সন্ত্রাস কোচবিহারে! যুব তৃণমূল নেতার বাড়িতে হামলা, রেহাই পেল না শিশুকন্যাও 

ভোট লুট করে নির্বাচনে জেতার পর থেকেই বিজেপির সন্ত্রাস চলছে রাজ্যজুড়ে। নির্মমভাবে মারা হচ্ছে তৃণমূল নেতাদের, ভাঙচুর করা...

সুইডেনে বাঙালি অভ্যর্থনায় আপ্লুত মোদি: বাংলায় জানালেন খুশির খবর

কাজ অথবা পড়াশোনার টানে বাংলার মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্তে যে ছড়িয়ে রয়েছে, তা বলা বাহুল্য। আগে বিদেশ সফরে...

‘বাংলা বুলডোজারের রাজনীতিতে বিশ্বাস করে না’! হকার উচ্ছেদ ইস্যুর প্রতিবাদে সরব তৃণমূল নেত্রী

রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই বেআইনি নির্মাণ ও দখলদারি উচ্ছেদে কড়া পদক্ষেপ করতে শুরু করেছে নতুন বিজেপি সরকার। গত...