Monday, May 18, 2026

ঝুলনের সঙ্গে অনুশীলন করে স্বপ্ন পূরণ রিচার

Date:

Share post:

সাত বছর আগে ভারতের স্পিড স্টার ঝুলন গোস্বামী শিলিগুড়ির এক ক্যাম্পে বছর আটেকের মেয়েটিকে স্পট করেছিলেন। আর আজ সেই মেয়েটিই ভারতীয় দলে ডাক পেয়েছে, পরশু উড়ে যাবে অস্ট্রেলিয়া। যাওয়ার আগে আবদার ছিল ঝুলনদিদির সঙ্গে অনুশীলন। সেই আব্দার মেটালেন ঝুলন। সল্টলেকের যাদবপুর ইউনিভার্সিটির মাঠে।

ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ঝুলন অনুশীলন করলেন রিচার সঙ্গে। বোঝালেন অস্ট্রেলিয়ার বাউন্স মোকাবিলাই আসল পরীক্ষা। রিচা বিগ হিটার। আর তাই বিশ্বকাপে সাফল্য পাওয়ার সম্ভাবনা প্রবল। তবে স্পিনারদের খেলায় জড়তা আছে। সেটা শুধরে দেন ঝুলন। আর বললেন, স্মৃতি মান্ধানা, হরমোহনপ্রীতদের সঙ্গে ড্রেসিং রুম শেয়ার করার অভিজ্ঞতা উপভোগ করতে। ২৩জানুয়ারি অস্ট্রেলিয়া উড়ে যাবেন রিচা।

Related articles

আর কিছু বাঁচবে না: ইরানকে ফের সময় বেঁধে হুঁশিয়ারি ট্রাম্পের

ফের একবার হরমুজ প্রণালী খোলা নিয়ে সময় বেঁধে হুঁশিয়ারি মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের। যেভাবে গুরুত্বপূর্ণ প্রণালী আটকে থাকায়...

রাজ্য সরকারি চাকরিতে সুখবর! বাড়ল নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা, বিজ্ঞপ্তি জারি নবান্নের 

রাজ্য সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বড়সড় সুখবর দিল নবান্ন। এক ধাক্কায় বাড়িয়ে দেওয়া হল সরকারি চাকরিতে নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা।...

দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন! বিহারে অল্পের জন্য রক্ষা যাত্রীদের

রাজধানী এক্সপ্রেসে আগুন লাগার ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একবার বড়সড় প্রশ্নের মুখে রেলের যাত্রী নিরাপত্তা। এবার...

মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক: নজর সরকারি কর্মীদের ডিএ-তে

রাজ্যের ক্ষমতায় আসার পর ১৫ দিনের মধ্যে মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এখনও পর্যন্ত নটি দফতর পাঁচজন...