Monday, May 18, 2026

কেন্দ্রের ক্রীড়াক্ষেত্রে উপদেষ্টা কমিটিতে আর থাকছেন না সচিন ও বিশ্বনাথন আনন্দ

Date:

Share post:

ভারতীয় ক্রীড়াক্ষেত্রে সরকারি উপদেষ্টা কমিটির প্যানেল থেকে বাদ পড়লেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর। এই দলে আছেন দাবাড়ু বিশ্বনাথন আনন্দও। কেন্দ্রীয় সরকারের অল ইন্ডিয়া কাউন্সিল অফ স্পোর্টস থেকে বাদ দেওয়া হয়েছে দুই তারকাকে। কেন্দ্রীয় সরকারের এই প্যানেল দেশের ক্রীড়াক্ষেত্রের উন্নতির জন্য পরামর্শ দেয়।
নতুন সদস্য হিসেবে আসছেন দেশের প্রাক্তন ক্রিকেটার কৃষ্ণামাচারি শ্রীকান্ত ও হরভজন সিং।কিন্তু প্রশ্ন উঠেছে, কেন বাদ দেওয়া হল দুই কিংবদন্তীকে ? বিশ্বস্ত সূত্রের খবর এই কমিটিতে সচিন ও আনন্দ মাত্র ২টি মিটিংয়ে অংশ নিয়েছিলেন।ব্যস্ততার জন্য দুজনেই সেভাবে সময় দিতে পারেননি। সেই জন্যই এবার তাঁদের নাম এই কমিটিতে রাখা হয়নি।
নতুনদের মধ্যে পি টি ঊষা, তীরন্দাজ লিম্বা রাম, প্যারা অ্যাথলিট দীপা মালিক, ফুটবলার রেনেডি সিং, কুস্তিগীর যোগেশ্বর দত্তদের নাম রয়েছে।ব্যাডমিন্টন কোচ পুলেল্লা গোপিচাঁদও বৈঠকে সময় দিতে পারেননি। কিন্তু অলিম্পিক প্রস্তুতি নিয়ে ব্যস্ত থাকায় তাঁকে ছাড় দেওয়া হয়েছে।

Related articles

ব্রাউন সুগার পাচার বিজেপি জেলা সভাপতির ছেলের! গ্রেফতার ত্রিপুরায়

একদিকে বাংলায় বিজেপির নেতারা সীমান্ত নিরাপত্তায় মাঠে নেমে কাজ করা শুরু করেছেন। অন্যদিকে বিজেপি শাসিত রাজ্যগুলিতে সীমান্ত অনুপ্রবেশে...

ভোটের পরেও সন্ত্রাস কোচবিহারে! যুব তৃণমূল নেতার বাড়িতে হামলা, রেহাই পেল না শিশুকন্যাও 

ভোট লুট করে নির্বাচনে জেতার পর থেকেই বিজেপির সন্ত্রাস চলছে রাজ্যজুড়ে। নির্মমভাবে মারা হচ্ছে তৃণমূল নেতাদের, ভাঙচুর করা...

সুইডেনে বাঙালি অভ্যর্থনায় আপ্লুত মোদি: বাংলায় জানালেন খুশির খবর

কাজ অথবা পড়াশোনার টানে বাংলার মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্তে যে ছড়িয়ে রয়েছে, তা বলা বাহুল্য। আগে বিদেশ সফরে...

‘বাংলা বুলডোজারের রাজনীতিতে বিশ্বাস করে না’! হকার উচ্ছেদ ইস্যুর প্রতিবাদে সরব তৃণমূল নেত্রী

রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই বেআইনি নির্মাণ ও দখলদারি উচ্ছেদে কড়া পদক্ষেপ করতে শুরু করেছে নতুন বিজেপি সরকার। গত...