Friday, May 22, 2026

ইমরানকে পাশে বসিয়ে ফের কাশ্মীর ইস্যুতে নাক গলানোর চেষ্টা ট্রাম্পের

Date:

Share post:

কাশ্মীরের জন্য চিন্তায় রাতের ঘুম উবে গিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের! গত আগস্ট মাস থেকে এই নিয়ে চারবার কাশ্মীর ইস্যুতে নাক গলানোর চেষ্টা। ফের বললেন, কাশ্মীর সমস্যা মেটাতে তিনি মধ্যস্থাকারী হতে চান। নিজের দেশেই বিপাকে থাকা ট্রাম্প পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে পাশে বসিয়ে এই ইচ্ছার কথা বললেন। আর প্রতিবারই নয়াদিল্লি জানিয়ে দেয়, কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ বিষয়। এ ব্যাপারে তৃতীয় পক্ষের নাক গলানোর দরকার নেই। মঙ্গলবার সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকনমিক ফোরামে ইমরানকে পাশে নিয়ে ট্রাম্পের এই মন্তব্যে চটেছে নয়াদিল্লি।

ইমরান বলেন, কিছু বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই। যেমন আফগানিস্তান এবং কাশ্মীর। এ ব্যাপারে আমেরিকা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে আমার ধারণা। পাল্টা ট্রাম্প বলেন, আমরা কাশ্মীর নিয়ে কথা বলছি। প্রয়োজনে আমরা সাহায্য করব। আমরা এ ব্যাপারে দুই দেশের উপর নজর রাখছি। ফেব্রুয়ারিতেই ভারত সফরে আসছেন ট্রাম্প। সেই সফর শেষে তিনি পাকিস্তান যাবেন কি না জানতে চাইলে বলেন, আমরা এখানেই কথা বলছি। মনে হয় না পাকিস্তানে যাওয়ার দরকার আছে। পাকিস্তানের মানুষ জানুন, আমাদের মধ্যে সম্পর্ক খুব ভাল। এবারেও নয়াদিল্লির মন্তব্যে কোনও হেরফের হবে না নিশ্চিত।

Related articles

বিধানসভায় বিরোধী দলনেতার ঘরে তালা! প্রতিবাদে অবস্থান বিক্ষোভ তৃণমূল বিধায়কদের

বিরোধী দলনেতাকে স্বীকৃতি দেওয়া নিয়ে এখনও বিধানসভায় (Assembly) জট কাটেনি। শোভনদেব চট্টোপাধ্যায়কে স্বীকৃতি না দেওয়ায় খোলা হয়নি বিরোধী...

আরশোলাদের ভয় পেয়েছে বিজেপি! ভারতের CJP-র এক্স হ্যান্ডেলে বন্ধে গর্জে উঠলেন মহুয়া-শশী

BJP-কে পরাস্ত করতে এবার দেশের নতুন প্রজন্মের ভরসা CJP। প্রতিদিন প্রতি ঘণ্টায় 'ককরোচ জনতা পার্টি'র বাড়তে থাকা ফলোয়ার...

এভারেস্ট জয়ের পর মৃত্যু দুই ভারতীয়ের!

মাউন্ট এভারেস্ট (Mount Everest) জয়ের পর নেমে আসার সময় মৃত্যু হল ভারতীয় দুই পর্বতারোহীর (Indian Mountaineers)। শুক্রবার নেপাল...

নিজের স্ত্রীকেই একাধিকবার বিয়ে! কী রহস্য লুকিয়ে খগেশ্বরের জীবনে

দীর্ঘ ৫২ বছরের দাম্পত্য জীবন। চার সন্তানের বিয়ে হয়ে গিয়েছে, ঘরে এসেছে নাতি-নাতনিও। কিন্তু জীবনের এই সায়াহ্নে এসে...