Saturday, May 16, 2026

মালখানার অস্ত্র পাচার করে দিল সাব ইন্সপেক্টরই!

Date:

Share post:

এ তো শর্ষের মধ্যে ভূত। মালখানার দায়িত্ব যার হাতে, অভিযোগ তিনিই নাকি মালখানায় গচ্ছিত আগ্নেয়াস্ত্র পাচার করে দিয়েছেন। ফলে লালগড় থানার সাব ইন্সপেক্টর তারাপদ টুডু, এক এনভিএফ কর্মী সহ চারজনকে গ্রেফতার করা হলো। প্রশ্ন উঠেছে, এইসব অস্ত্র মাওবাদী কিংবা সন্ত্রাসবাদীদের হাতে যাওয়ার অর্থ তো দেশদ্রোহিতার সমান। তদন্ত শেষে আদালতের সিদ্ধান্তের উপর নজর রয়েছে সকলের।

তারাপদ টুডু জামবনি থানায় যোগ দিয়েছেন। তার আগে ছিলেন লালগড় থানায়। জামবনিতে যাওয়ার আগে মালখানার দায়িত্ব বোঝাতে গিয়ে দেখা যায় ১৮টি একনলা ও দোনলা আগ্নেয়াস্ত্রর হদিশ নেই। তারাপদ জানান, এগুলির মালিক নিয়ে গিয়েছেন। কিন্তু তিনি কাগজ দেখাতে পারেননি। জেরার মুখে পড়ে তারাপদ জানান, তিনি এনভিএফ কর্মী লক্ষ্মীরাম রানার সহায়তায় সেগুলি পাচার করেছেন। তাদের সাহায্য করে এলাকার দুই বাসিন্দা। এরপর লালগড় থানার ওসি অরিন্দ ভট্টাচার্য তারাপদ সহ চারজনের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত হয়ে এফআইআর করে গ্রেফতার করেন তাদের। চারজনেরই পাঁচদিনের পুলিশ হেফাজত হয়েছে।

Related articles

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...

ত্রিপুরাকে ছাপিয়ে শীর্ষে বাংলা, বিধানসভা নির্বাচনে ভোটদানে সর্বকালীন রেকর্ড পশ্চিমবঙ্গের 

স্বাধীনতার পর দেশের বিধানসভা নির্বাচনের ইতিহাসে ভোটদানের হারে এক নতুন নজির গড়ল পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী,...

আরবে ৩০ মিলিয়ন ব্যারেল তেল-চুক্তি মোদির: কোন পথে আসবে, প্রশ্ন অর্থনীতিবিদদের

একদিকে যখন দেশের মানুষকে বিদেশ সফর কমানোর নির্দেশ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সেখানে তিনি নিজেই বিদেশ সফরে। সেই...

৮ বছর আগের মামলায় কবি শ্রীজাতকে শর্তসাপেক্ষে জামিন

রাজ্যে বিধানসভা নির্বাচনের আবহেই আট বছর আগের দায়ের করা মামলায় কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের (Srijat Banerjee) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা...