Monday, May 11, 2026

চিঁড়ে খেলেই বাংলাদেশি অনুপ্রবেশকারী, ভারসাম্যহীন দাবি বিজয়বর্গীয়’র

Date:

Share post:

মাছ-মাংস নয়, এবার সাদামাটা চিঁড়ে খেলেও অনুপ্রবেশকারী ৷

এমনই নিদান বিজেপির জাতীয় সাধারন সম্পাদক তথা বাংলায় দলের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় সাহেবের৷
CAA-র সমর্থনে এক সেমিনারে এই কিম্ভুত দাবি বিজয়বর্গীয়র৷

বিজয়বর্গীয়র বাড়িতে নাকি বাংলাদেশের নির্মাণ শ্রমিকরা কাজ করেছেন। এমনই দাবি বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। দিনকয়েক আগে বাড়িতে একটি নতুন ঘর তৈরি করিয়েছেন বিজয়বর্গীয়। সেই ঘর তৈরির কাজে যে নির্মাণ শ্রমিকরা এসেছিলেন, তাঁদের খাওয়া দেখেই নাকি সন্দেহ জেগেছিল বিজয়বর্গীয়র মনে। কারণ বেশ কিছু শ্রমিক প্রচুর পরিমাণে চিঁড়ে খেত। যা দেখে বিজয়বর্গীয়র সন্দেহ হয় যে ওই শ্রমিকরা বাংলাদেশের। সুপারভাইজার ও ঠিকাদারের সঙ্গে এই বিষয়ে কথা বলার পর সন্দেহ আরও গভীর হয় বিজেপি নেতার।

CAA-র সমর্থনে একটি সেমিনারে বিজয়বর্গীয় বৃহস্পতিবার বলেন, ‘‌মনে সন্দেহ হয়েছিল ওই নির্মাণ শ্রমিকরা বাংলাদেশের নাগরিক। সন্দেহ হওয়াতে দু’‌দিন পর কাজ বন্ধ করে দিই। পুলিশে অভিযোগ জানাইনি। শুধুমাত্র জনসাধারণকে সমর্থন সতর্ক করার জন্য এই প্রসঙ্গ তুললাম।’‌ সেমিনারে বিজয়বর্গীয় দাবি করেন, বাংলাদেশের এক জঙ্গি নাকি গত দেড় বছর ধরে তাঁর উপর নজর রাখছে। বিজয়বর্গীয়র মতে, ‘‌যখনই বাইরে যাই। ছ’‌জন নিরাপত্তারক্ষী সঙ্গে থাকে। এই দেশে হচ্ছেটা কী?‌ বাইরের দেশ থেকে এসে এখানে সন্ত্রাস ছড়াতে চাইছে?‌’‌ এরপরই বিজয়বর্গীয় বলেন, ‘‌গুজবে কান দেবেন না। দেশের স্বার্থেই CAA প্রকৃত শরণার্থীদের নাগরিকত্ব দেবে এবং অনুপ্রবেশকারীদের চিহ্নিত করবে। এই অনুপ্রবেশকারীরা দেশের শত্রু।’‌


Related articles

শান্তিকুঞ্জের সামনে ব্রোঞ্জের বাঘ! প্রিয় নেতার জন্য অভিনভ উপহার নিয়ে হাজির দমদমের উত্তম 

রাজনীতিতে কখনও তিনি ‘মেদিনীপুরের ভূমিপুত্র’, কখনও আবার স্রেফ ‘দাদা’। তবে তাঁর অনুরাগীদের চোখে তিনি ‘বাংলার বাঘ’। সেই আবেগকে...

বুধবার থেকে শুরু বিধায়কদের শপথগ্রহণ, প্রোটেম স্পিকারের দৌড়ে তাপস রায় 

নতুন সরকারের পথ চলা শুরুর পর এবার বিধানসভায় তৎপরতা শুরু হল পরিষদীয় প্রক্রিয়ার। আগামী বুধবার থেকে শুরু হতে...

শপথ মিটতেই রণক্ষেত্র বনগাঁ! ভাঙল নীল বিদ্রোহের স্মৃতিফলক, কাঠগড়ায় বিজেপি 

বাংলার গৌরবের ইতিহাস এবং নীল বিদ্রোহের স্মৃতিবিজড়িত স্মারক এবার রাজনীতির রোষানলে। বনগাঁ শহরে নীল বিদ্রোহের ইতিহাস সম্বলিত একাধিক...

মুখ্যমন্ত্রীর দুই যুগ্ম সহায়ক: দুই আইপিএসকে নতুন দায়িত্ব

রাজ্যের প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের পরে মুখ্যমন্ত্রীর দফতর নিয়ে সচেতন পদক্ষেপ বিজেপির। একদিকে মুখ্যমন্ত্রীর...