Wednesday, June 24, 2026

পাঁচিল টপকানোর স্বীকৃতিতে রাষ্ট্রপতির পুলিশ মেডেল

Date:

Share post:

সম্ভবত পাঁচিল টপকাতে পারার দক্ষতারই স্বীকৃতি পেলেন তিনি৷

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরমকে গ্রেফতার করার জন্য CBI-এর ২৮ জন অফিসারের একটি দল তাঁর বাড়িতে গিয়েছিলেন৷ সেই দলেই ছিলেন এক অফিসার যিনি চিদম্বরমের বাড়ির পাঁচিল টপকে ভেতরে ঢুকেছিলেন। প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে সেই অফিসারটিকেই বিশেষ সম্মানে ভূষিত করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

২০১৯ সালে INX- মিডিয়া মামলায় চিদম্বরমকে গ্রেফতার করতে পাঁচিল টপকেছিলেন ডেপুটি পুলিশ সুপার রামস্বামী পার্থসারথি। তাঁকেই এবার বিশেষ অবদানের জন্য প্রেসিডেন্টস পুলিশ অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়েছে। জানা গিয়েছে, এই অফিসারই INX- মিডিয়া মামলায় কার্তি চিদম্বরমকেও গ্রেপ্তার করেছিলেন। যা নিয়ে এখনও আলোচনা চলছে জাতীয় রাজনীতিতে।
রাজনৈতিক মহলের মন্তব্য, মোদি সরকারের প্রতিহিংসামূলক আচরণ প্রজাতন্ত্র দিবসেও অব্যাহত।

আরও পড়ুন-রেড রোডে সাড়ম্বরে পালিত প্রজাতন্ত্র দিবস! ট্যাবলোতে নজর কাড়লো “কার্গিল হিরো” বোফর্স

Related articles

যোগী-রাজ্যে ঝলসে মৃত তরুণীর নিথর দেহ এল জগৎবল্লভপুরের বাড়িতে 

উত্তরপ্রদেশের লখনৌয়ে আগুনে পুড়ে মৃত হাওড়ার জগৎবল্লভপুরের তরুণী অনামিকা সামন্তর (২৭) কফিনবন্দী নিথর দেহ বুধবার আনা হল জগৎবল্লভপুরের...

মোদি সরকার গায়ের জোরে বাড়াল ৩ ভ্যাকসিনের দাম!

জ্বালানির পর এবার বাড়ল ভ্যাকসিনের দাম। বিসিজি, মিজলস-রুবেলা এবং মিজলস—এই তিনটি অপরিহার্য ভ্যাকসিনের সিলিং প্রাইস বাড়িয়ে দিল মোদি...

বিজেপি অফিসে ডেকে মোটা টাকার হুমকি, আত্মঘাতী ব্লক তৃণমূল নেতা

বিজেপি পার্টি অফিসে (BJP party office) ডেকে মোটা অঙ্কের টাকা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি...

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...