Friday, May 15, 2026

দেশদ্রোহিতার অভিযোগে শার্জিল ইমামের বিরুদ্ধে মামলা দায়ের

Date:

Share post:

দেশদ্রোহিতার অভিযোগে মামলা দায়ের হল বিক্ষোভের অন্যতম মাস্টারমাইন্ড শার্জিল ইমামের বিরুদ্ধে। জেএনইউয়ের প্রাক্তনীর বিরুদ্ধে অভিযোগ, শাহিনবাগের বিক্ষোভের মঞ্চে দেশ বিরোধী স্লোগান দিয়েছেন তিনি। তাঁর বিরুদ্ধে মামলা করেছে অসম সরকার।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে্ তিনি বলছেন, “আমরা ৫ লক্ষ মুসলিম একসঙ্গে হয়ে অসম-সহ উত্তরপূর্বকে ভারত থেকে বিচ্ছিন্ন করে দেব। স্থায়ীভাবে না হলেও কয়েক মাসের জন্য তো করতেই পারব। উত্তরপূর্ব ভারত বিচ্ছিন্ন হলে তবেই কেন্দ্র সরকার আমাদের কথা শুনবে।” আসলে, অসমে এনআরসি বিরোধিতায় মুসলিমদের একত্রিত হয়ে আন্দোলন করার ডাক দিচ্ছিলেন শার্জিল।

এই ভিডিও প্রকাশ্যে আসতেই বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র প্রশ্ন তুলেছেন, “এটা যদি দেশদ্রোহ না হয়, তাহলে কী?” অমিত শাহ বলেছেন, “আজ একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। অথচ ভোটের লোভে একের পর এক নেতা বলছেন তাঁরা শাহিনবাগের পক্ষে।” এই বক্তব্যের প্রেক্ষিতে শার্জিলের বিরুদ্ধে মামলা করেছে অসম সরকার।

অসমের মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, রাজ্যের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে এই বক্তব্য রীতিমতো উসকানিমূলক।ওই ব্যক্তির আইনানুগভাবে শাস্তি পাওয়া উচিত।

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...