Thursday, May 14, 2026

দিল্লির ভোটে হারের গন্ধ পেয়েই কি আগেভাগে দায়িত্ব ছাড়লেন অমিত শাহ?

Date:

Share post:

দিল্লিতে বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণার পর ভোটপ্রক্রিয়া চলাকালীনই বিজেপি সভাপতির পদ ছেড়েছেন অমিত শাহ। নতুন সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা। কিন্তু রাজধানী দিল্লির মত জায়গায় ভোট প্রক্রিয়ার মাঝখানে সভাপতির দায়িত্ব বদলের পর যে প্রশ্নটা সঙ্গতভাবেই উঠছে তা হল, ভোটের আগেই কি তাহলে হার স্বীকার করে নিল বিজেপি? নতুন করে আর কোনও হারের ব্যর্থতার দায় নিতে চান না বলেই কি আট ফেব্রুয়ারি দিল্লির ভোট হওয়া পর্যন্ত অপেক্ষা না করে আগেভাগেই সরে গেলেন অমিত শাহ? লোকসভা ভোটের সাফল্যের পর পরই রাজ্যস্তরের ভোটে হরিয়ানা, মহারাষ্ট্র আর ঝাড়খণ্ডের ভোটে যেভাবে ধাক্কা খেয়েছে পদ্মশিবির, তাতে অমিত শাহর ‘চাণক্য’ ভাবমূর্তি কঠিন চ্যালেঞ্জের মুখে। এরপর খোদ রাজধানীতে আপের কাছে ধরাশায়ী হলে বিজেপি শিবিরের আত্মবিশ্বাসও তলানিতে পৌঁছবে। তাই সভাপতি বদল করে হারের দায় ঘাড় থেকে নামানোর ব্যবস্থা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। জিতলে বলা হবে অমিত শাহর ঠিক করে যাওয়া নির্বাচনী কৌশলেই বাজিমাৎ, আর হারলে দায় জেপি নাড্ডা ও দিল্লি রাজ্য বিজেপির। দিল্লিতে সম্ভাব্য হারের আশঙ্কাতেই ফেব্রুয়ারির আট তারিখ পর্যন্ত অপেক্ষা না করে মধ্য জানুয়ারিতেই সরে গেলেন শাহ। ভোট শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতেও রাজি হননি তিনি!

Related articles

প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফলাফল, পাশের হার ৯১.২৩ শতাংশ

চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result) প্রকাশিত হল। পাশের হার ৯১.২৩ শতাংশ। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের...

হাইকোর্টে আইনজীবীর পোশাকে মমতা

বৃহস্পতিবার সকালে আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে হাজির মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা রাজ্যে ভোট পরবর্তী...

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উত্তরপ্রদেশ, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা! 

কোথাও গাছ উপড়ে পড়েছে, কোথাও ধসে গেছে দেওয়াল, বুধবার থেকে বৃষ্টি আর কালবৈশাখী তাণ্ডবে লণ্ডভণ্ড উত্তরপ্রদেশের (Uttarpradesh) একাধিক...

আজ বিধানসভায় জয়ী প্রার্থীদের শপথ গ্রহণের দ্বিতীয় পর্ব 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জয়ী প্রার্থীদের বিধায়ক পদে শপথ গ্রহণ পর্বের (MLA's oath taking program) আজ দ্বিতীয় দিন। বুধবার...