Sunday, March 29, 2026

সরস্বতী পুজোয় রাজ্যে বাড়তি ছুটি

Date:

Share post:

সরস্বতী পুজো উপলক্ষ্যে আরও একদিন ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। আগেই ৩০ এবং ৩১ জানুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার এবং শুক্রবার, দু’দিন ছুটি ঘোষণা করেছিল রাজ্য সরকার। সেই তালিকায় ঢুকলো বুধবারও। রবিবার এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে সরকারি ক্যালেন্ডারে ৩০ জানুয়ারি সরস্বতী পুজো উপলক্ষে ছুটি ঘোষণা করা হয়েছিল। তবে এখন দেখা যাচ্ছে, তিথি অনুযায়ী ২৯ জানুয়ারি এবং ৩০ জানুয়ারি সরস্বতী পুজো। ফলে পুজোর দিন অফিস যেতে হবে কি না, তা নিয়েই তৈরি হয়েছিল প্রশ্ন। নয়া বিজ্ঞপ্তি জারি করে সেই প্রশ্নের অবসান করল নবান্ন। বুধবারও বিভিন্ন জায়গাতেই সরস্বতী পুজোর আয়োজন হবে। সেই কারণেই এই বাড়তি ছুটি বলে জানানো হয়েছে রাজ্য সরকারের তরফে।

Related articles

RCB vs SRH: ‘বিরাট’ দাপটে হায়দরাবাদকে উড়িয়ে জয়ী আরসিবি 

চ্যাম্পিয়নের মতোই আইপিএল অভিযান শুরু করল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শনিবার আরসিবি ৬ উইকেটে হারিয়েছে সানরাইজার্স হায়দরাবাদকে। তাও আবার...

বেলেঘাটায় শক্তিবৃদ্ধি তৃণমূলের, কুণালের উপস্থিতিতে দলবদল বাম-বিজেপি কর্মীদের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই প্রচারে ঝড় তুলেছেন বেলেঘাটা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ। জনসংযোগের সেই আবহে...

অবাধ ভোটের লক্ষ্যে বেনজির নজরদারি, ‘বুথ ক্যাপচারিং’ রুখতে নয়া দাওয়াই সিইও-র

স্বচ্ছ ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে এ বার বেনজির পদক্ষেপ করতে চলেছে নির্বাচন কমিশন। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে...

দুই কিস্তি নয়, ৩১ মার্চের মধ্যেই বকেয়া ডিএ একসঙ্গেই মেটানোর নির্দেশিকা রাজ্যের 

বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। পূর্বের নির্দেশে আংশিক পরিবর্তন করে জানানো হয়েছে, ২০১৬...