বিজেপির মাস্টার স্ট্রোক। গেরুয়া পতাকা তুলে নিচ্ছেন ভারতের ব্যাডমিন্টন তারকা সানিয়া নেহওয়াল। দেশের অন্যতম শীর্ষ তারকা আজ, বুধবার বিকেলে দিল্লিতে বিজেপির সদর দফতরে অমিত শাহের উপস্থিতিতে বিজেপিতে যোগ দেবেন, এমন খবর সূত্র মারফৎ জানা গিয়েছে। তারপরই হায়দরাবাদি এই তারকা দিল্লির ভোট প্রচারে নেমে পড়বেন। বিজেপির আশা, দিল্লির ভোট প্রচারে সানিয়া অনেকটাই ছাপ ফেলবেন।
