Monday, May 11, 2026

আদনানের পদ্মশ্রীতে চটেছেন তোগাড়িয়া, এক হাত নিলেন মোদিকে

Date:

Share post:

আদিনান শামিকে নিয়ে তরজা জমজমাট। শুধু কংগ্রেস বা বিরোধী দলের নেতারাই নন, এবার এই ইস্যুতে মোদিকে তোপ দাগলেন বিশ্ব হিন্দু পরিষদ নেতা প্রবীণ তোগাড়িয়া। বললেন, আদনানকে পদ্মশ্রী দেওয়ার অর্থ, ভারতের শহিদদের অপমান করা। কারণ, যাদের গুলিতে ভারতীয় সেনারা শহিদ হয়েছেন, তাদের একজন ছিলেন আদনানের বাবা।

পাল্টা আদনান উত্তর না দিয়ে থাকতে পারেননি। বলেছেন, যারা আমার সকালে বিরোধিতা করছেন, তাঁরাই আবার সন্ধ্যায় আমার গান শোনেন। শিল্পী হিসাবে আমি ভালোবাসা ছড়িয়ে দিতে চাই। আমার ৩৪ বছরের কর্মজীবন। তারমধ্যে ২০বছর বলিউডে। সেখানে পাকিস্তানের কোনও জায়গা নেই।

উল্লেখ্য, ২০১৫সালে আদনানের পাসপোর্টের মেয়াদ শেষ হলে তিনি ভারতীয় নাগরিকত্বের আবেদন জানান। ২০১৬সালে তিনি ভারতীয় নাগরিক হন।

Related articles

মিলে গেল ১২০ প্রশ্ন: দেরাদুন থেকে কেরালম হয়ে রাজস্থানে NEET প্রশ্ন ফাঁস!

গোটা দেশে স্বচ্ছভাবে নিট পরীক্ষা আয়োজন করার জন্য প্রভূত চেষ্টা চালালেও প্রতিবারই এই পরীক্ষা নিয়ে বিতর্ক পিছু ছাড়ে...

সাঁওতাল বিদ্রোহের নেতা সিধু-কানুর মূর্তি ভাঙার তীব্র নিন্দা অভিষেকের, অবিলম্বে দোষীদের শাস্তির দাবি

পর পর লেনিনের মূর্তি ভাঙার পরে এবার রাতের অন্ধকারে ভেঙে ফেলা হল সাঁওতাল বিদ্রোহের কিংবদন্তি নায়ক সিধু-কানুর মূর্তি।...

সুরক্ষা বেষ্টনী থেকে মুক্তি, কুনো জাতীয় উদ্যানে বাড়ল চিতার সংখ্যা

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ডঃ মোহন যাদব সোমবার দুটি বতসোয়ানার চিতা বাঘকে (Botswana cheetahs) কুনো জাতীয় উদ্যানের (Kuno National Park...

IPL: প্লে-অফের আশা শেষ, পাণ্ডিয়া-মুম্বই ইন্ডিয়ান্স সম্পর্কেও ইতি?

মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে হার্দিক পাণ্ডিয়ার (Hardik Pandya) সম্পর্কের ভাঙন নিয়ে জল্পনা তুঙ্গে। ইনস্টাগ্রাম পেজে নিজের দল মুম্বই ইন্ডিয়ান্সকে...