Tuesday, May 12, 2026

মৃত স্ত্রীর সঙ্গে ৩ রাত এক শয্যায় স্বামী!

Date:

Share post:

ফের আপনজনের মৃত্যু কথা টের পেলেন না একই ঘরে থাকা অন্যজন। একঘরে কাটল তিনদিন। ঘটনাটি ঘটেছে নদিয়ার চাকদার মদনপুরের পূর্ব পাড়ায়। শুক্রবারই উদ্ধার হয় স্থানীয় বাসিন্দা ভারতী চন্দের দেহ। অভিযোগ, সেই মৃতদেহ নিয়ে ওই ঘরেই ৩দিন ছিলেন তাঁর স্বামী বাচ্চু চন্দ। তিনি মানসিক ভারসাম্যহীন বলে স্থানীয় সূত্রে খবর।
৯ মাস আগে দীপিকা গঙ্গোপাধ্যায় নামে এক মহিলার বাড়িতে ঘর ভাড়া নেন ভারতী ও বাচ্চু চন্দ। প্রতিবেশীরা জানিয়েছেন, সোমবার রাতে ওই মহিলাকে বাড়ির বাইরে শেষবার দেখা গিয়েছিল। গত তিনদিন তাঁকে দেখতে না পেয়ে প্রতিবেশীরা তাঁর বাচ্চু চন্দকে স্ত্রীর বিষয়ে জিজ্ঞাসা করেন। স্বামী জানান, ভারতী ঘরে শুয়ে আছেন। এরপরেই প্রতিবেশীরা ঘরে গিয়ে চাদারে ঢাকা দেহ দেখতে পান। দেহে পচন ধরে দুর্গন্ধ বের হচ্ছিল। চাকদা থানার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে।
দীর্ঘদিন ধরেই লিভারের সমস্যায় ভুগছিলেন ভারতী। তাঁর চিকিত্সা চলছিল। স্বামী বাচ্চু চন্দ মানসিক ভারসাম্যহীন বলে জানিয়েছেন স্থানীয়রা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, তিনদিন আগেই মৃত্যু হয়েছে ভারতীর। তবে, সব সম্ভাবনাই খতিয়ে দেখা হচ্ছে। দেহ ময়নাতদন্তের জন্য কল্যাণীর জওহরলাল নেহরু হাসপাতালে পাঠানো হয়েছে।

Related articles

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি টুটু বোস, উদ্বেগে সদস্য-সমর্থকরা

গুরুতর অসুস্থ প্রাক্তন মোহনবাগান সভাপতি স্বপন সাধন বোস (টুটু)(Tutu Bose)। ভর্তি দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। আপাতত ভেন্টিলেশনে...

ভোট পরবর্তী হিংসা নিয়ে হাইকোর্টে মামলা তৃণমূলের 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর থেকে রাজ্যের বিভিন্ন জেলায় আক্রান্ত তৃণমূল (TMC) কর্মীরা। কোথাও সোজাসুজি জোড়াফুলের...

চন্দ্রনাথ খুনের তদন্তে সিবিআই, আজই রাজ্যের থেকে দায়িত্ব নেবে কেন্দ্রীয় সংস্থা

ভোটের ফল প্রকাশের পর থেকেই রাজ্যজুড়ে নির্বাচন পরবর্তী হিংসার ছবি ধরা পড়েছে। গত ৬ মে উত্তর ২৪ পরগনার...

অসুস্থ মদন, হাসপাতালে ভর্তি করা হল কামারহাটির বর্ষীয়ান নেতাকে 

শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি তৃণমূল নেতা মদন মিত্র (Madan Mitra)। প্রস্রাবের সমস্যার কারণেই সোমবার (১১মে) রাতে তাঁকে...