Monday, May 11, 2026

শতবর্ষের লাল-হলুদের লজ্জার হার, লিগ দৌড়ের আশা কার্যত শেষ

Date:

Share post:

শতবর্ষের ক্লাবের ঘরের মাটিতে জঘন্য হার। সেই সঙ্গে আই লিগ প্রতিযোগিতায় টিকে থাকার সম্ভাবনাও তলানিতে এসে ঠেকল। শনিবার ইন্ডিয়ান অ্যারোজের কাছে এক গোলে হেরে গেল লাল হলুদ জার্সি।

ডার্বি সহ পরপর তিনটি ম্যাচে হেরে কোচের দায়িত্ব ছেড়ে স্পেন চলে গিয়েছেন কোচ আলেকজান্দ্রো গার্সিয়া। দায়িত্ব নিয়েছেন সহকারী মারিও। কিন্তু কল্যাণীর মাঠে দুর্বল অ্যারোজের কাছে হারের লজ্জা নিয়ে মাঠ ছাড়তে হলো ইস্টবেঙ্গলকে। আই লিগে টিকে থাকতে গেলে আজকের ম্যাচে জিততেই হতো মার্কোসদের। কিন্তু একাধিক গোলের সুযোগ পেয়েও আসল কাজটি করতে ব্যর্থ হল দল। কার্ড সমস্যা মিটিয়ে দলে ফিরেছিলেন ক্রেসপি। কিন্তু প্রথমার্ধ গোল শূন্য থাকার পর দ্বিতীয়ার্ধের ৫৯মিনিটে অ্যারোজের বিক্রম প্রতাপের শট জালে জড়িয়ে যাওয়ার পর আর ম্যাচে ফিরতে পারেনি মার্কোসরা। শেষের দিকে ক্রোমাকে নামিয়েও লাভ হয়নি। তরুণ ফুটবলারদের নিয়ে তৈরি অ্যারোজের আক্রমণের ঝাঁজে দিশেহারা লেগেছে অভিজ্ঞ লাল-হলুদ শিবিরকে। ফলে খুশি ভেঙ্কটেশের দল। ৯ম্যাচে এখন ইস্টবেঙ্গলের পয়েন্ট ১১।

Related articles

চন্দ্রনাথ-খুনে ৩ ধৃতের কতদিনের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের

শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari) ব্যক্তিগত সহায়ক চন্দ্রনাথ রথ (Chandranath Rath) খুনের ঘটনায় বড়সড় সাফল্য পেল তদন্তকারী দল। মাত্র...

অবসরপ্রাপ্ত কর্মীদের আর পদে নয়! দ্রুত মেয়াদ শেষের নির্দেশ রাজ্যের

শুরুতেই রাজ্য প্রশাসনে বড়সড় রদবদলের পথে হাঁটল নব নির্বাচিত সরকার (New Elected BJP Govt.)। অবসরের বয়সসীমা পেরিয়ে যাওয়ার...

লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ২, আহত ১১

লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে (Lucknow Agra Expressway) পাটনা থেকে দিল্লিগামী একটি দোতলা বাসের সঙ্গে একটি ট্রাকের ভয়ানক সংঘর্ষ (Road Accident)!...

ISL: জয়ে ফিরতে মরিয়া বাগান, হাবাসহীন ইন্টার কাশীকে নিয়ে সতর্ক লোবেরা

শেষ ল্যাপের আইএসএলের(ISL) লড়াই। এবার চ্যাম্পিয়নশিপের দৌড়ে প্রবলভাবেই আছে মোহনবাগান(Mohun Bagan) এবং ইস্টবেঙ্গল। মঙ্গলবার ঘরের মাঠে ইন্টার কাশীর...