Sunday, May 10, 2026

আজ বিশেষ আদালতে ফের নির্ভয়া মামলার শুনানি, কবে হবে মৃত্যুদণ্ড ?

Date:

Share post:

আইনের ফাঁক গলে আপাতত স্থগিত হয়ে গিয়েছে নির্ভয়া কাণ্ডের অভিযুক্তদের ফাঁসির আদেশ। কিন্তু রবিবার বিশেষ আদালতে ফের এই মামলার শুনানি। কি রায় দেন বিচারক তার ওপরই নির্ভর করছে এই ঘৃণ্য অপরাধে অভিযুক্তদের মৃত্যুদণ্ডের আদেশ।
২৩ বছরের প্যারামেডিক্যাল ছাত্রীকে গণধর্ষণ করে খুন করা হয়েছিল। ২০১২ সালে দিল্লির নির্ভয়াকাণ্ডের ঘটনা এখনও দগদগে হয়ে রয়েছে গোটা দেশে। ফাঁসির একদিন আগেই দিল্লি আদালতের নির্দেশে স্থগিত হয়ে যায় নির্ভয়া কাণ্ডের দোষীদের ফাঁসি। শনিবার ফের সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানায় খোদ তিহার জেল কর্তৃপক্ষ। এবার দোষীদের ফাঁসি চেয়ে হাইকোর্টে আবেদন করেছে তিহার কর্তৃপক্ষ।
রবিবার দুপুরে দিল্লি হাইকোর্ট এই মামলার জন্য বিশেষ শুনানি করবে বলে জানা গিয়েছে। সলিসিটর জেনারেল তুষার মেহলা সরকারের হয়ে এই আবেদন করেছিলেন। তিনি বিচারপতিদের জানিয়েছেন, এভাবে ফাঁসির দিন পিছিয়ে দিয়ে দোষীরা দেশের মানুষের ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। ভারতের ইতিহাসে এই ঘটনা সবচেয়ে নোংরা এবং লজ্জার। রবিবার অন্তত দুই দোষীকে ফাঁসির সাজা শোনাতে পারে হাইকোর্ট।

Related articles

IPL: রাহানেদের মিশন আরসিবি, জটিল অঙ্কে নাইটদের প্লে-অফের সমীকরণ

দিল্লি থেকে কেকেআরের(KKR) গন্তব্য রায়পুর। রবিবার সকালে রায়পুরে পৌছালো নাইট ব্রিগেড। আগামী ১৩ মে আরসিবির(RCB) বিরুদ্ধে খেলতে নামবে...

রাজ্যে রাজনৈতিক পালাবদল, সমর্থকদের জন্য বার্তা সিএসকের

আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে সমর্থকদের উদ্দেশে বিশেষ বার্তা দিল চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। প্লে-অফের দৌড়ে টিকে থাকতে...

পাকিস্তানে ভয়াবহ জঙ্গি হামলা, গাড়িবোমা বিস্ফোরণে নিহত ২১ পুলিশকর্মী

পাকিস্তানের (Pakistan) উত্তর-পশ্চিমাঞ্চলে ফের জঙ্গি হামলা। আফগানিস্তান সীমান্ত সংলগ্ন খাইবার পাখতুনখোয়া (Khyber Pakhtunkhwa) প্রদেশের বান্নু জেলায় (In Bannu...

চমকে দিলেন অনন্যা, জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রীকে নতুন রূপে প্রকাশ নন্দিতা-শিবপ্রসাদের

বাংলা বিনোদন জগতে উইন্ডোজের (Windows production house) সিনেমা মুক্তির খবর মানেই একটা আলাদা রকমের উন্মাদনা তৈরি হওয়া। আর...