Sunday, May 10, 2026

মোদি-অমিত নয়, দিল্লি ভোটের পর মোদি-নাড্ডা জুটি!

Date:

Share post:

মোদি-অমিত জুটিতে কি এবার ঢ্যাঁড়া পড়তে চলেছে? দিল্লি বিজেপি সদর দফতরের খবর অনেকটা তেমনই। নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী, অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী, আবার ছিলেন দলের সভাপতিও। ফলে দলে বা সরকারে দ্বিতীয় স্থানটি নিয়ে কোনও বিতর্ক ছিল না। ছবি, পোস্টার, বিজ্ঞাপন থেকে সরকারি সভা, সব জায়গাতেই এই জুটি। কিন্তু দলের অন্দরেই প্রশ্ন, সরকারি অনুষ্ঠানে একসঙ্গে দুজন খুব কম জায়গাতেই যান। তা সত্ত্বেও কেন এখনও মোদি-অমিত জুটির বিজ্ঞাপন অব্যাহত? সরকারি র‍্যাঙ্ক অ্যান্ড ফাইলে একজন এক নম্বর, অন্যজন দু’নম্বর। কিন্তু সরকারি অনুষ্ঠান বাদ দিলে এবার থেকে দলীয় সভা, পোস্টার, বিজ্ঞাপন, সব জায়গাতেই দেখা যাবে দলের নতুন সভাপতি জেপি নাড্ডার ছবি। নাড্ডা সভাপতি হয়ে যাওয়ার পরেও বেশ কিছু জায়গায় মোদি-অমিতের ছবির পরিবর্তন না হওয়ায় দলের ভিতরেই প্রশ্ন ওঠে। নাড্ডা শিবিরের আবার বক্তব্য, অমিত শাহকে এমনভাবে দল প্রোজেক্ট করা শুরু করেছে, তাতে মনে হচ্ছে তিনি যেন লার্জার দ্যান পার্টি। আসলে নাড্ডাপন্থীরা অপেক্ষা করছেন দিল্লির ভোটের ফলের জন্য। তাঁরা বেশ বুঝেছেন, ভোটে ভরাডুবি হতে চলেছে বিজেপির। সেই পর্বের সমাধান হলে কড়া হাতে তিনি ধরবেন দলের রাশ। এবং নিশ্চিতভাবে সেখান থেকে ছাঁটাই হবেন অমিত ঘনিষ্ঠরা। সেই সঙ্গে মোদি-নাড্ডা জুটিকে জনমনে প্রতিষ্ঠা করতে শুরু হবে সব রকমের তোড়জোড়।

Related articles

আইপিএলে দ্রুততম অর্ধশতরান ঊর্ভিলের, মা-কে নিয়ে আবেগপ্রবণ শচীন-বৈভবরা

মাতৃদিবসে(Mother's Day) আইপিএল ইতিহাসে যুগ্ম দ্রুততম অর্ধশতরান করে বাবার প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করলেন সিএসকের ব্যাটার ঊর্ভিল প্যাটেল। মাত্র...

তামিলনাড়ুতে নতুন অধ্যায়, মুখ্যমন্ত্রী বিজয়কে অভিনন্দন মমতার

তামিলনাড়ুর রাজনৈতিক মানচিত্রে নতুন অধ্যায়ের সূচনার পর শুভেচ্ছার বার্তা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে...

সরকারের পালা বদল, বদলে গেল রাজ্য সরকারের ওয়েবসাইটের লোগো

রাজ্যের ক্ষমতায় আসার পরে তৃণমূল জমানার রীতি নীতি বদলাতে মরিয়া বিজেপি। পরিকল্পনা আগেই ছিল। সেই মতো মহাকরণ থেকে...

খাবারে বিষক্রিয়ায় ৪ বছরের শিশুর মৃত্যু! চিকিৎসাধীন পরিবারের ৬ জন 

বাড়ির খাবার খেয়েই মর্মান্তিক পরিণতি! বিষক্রিয়ার (Food Poisoning) জেরে মৃত্যু হলো চার বছরের এক শিশুকন্যার। একই পরিবারের আরও...